ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৮ বৈশাখ ১৪৩৩
বোনের প্রেমিকের সঙ্গে সম্পর্কে জড়ালেন দীপিকা!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 21 January, 2022, 6:27 PM

বোনের প্রেমিকের সঙ্গে সম্পর্কে জড়ালেন দীপিকা!

বোনের প্রেমিকের সঙ্গে সম্পর্কে জড়ালেন দীপিকা!

ছোটবেলায় একসঙ্গে বেড়ে ওঠা। সম্পর্কে তুতো বোন। বড় হওয়ার পর সেই বোনের প্রেমিকের সঙ্গেই কিনা জড়িয়ে পড়লেন সম্পর্কে। এমনটা করলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকোন। বোনের প্রেমিকের সঙ্গেই তিনি ঘনিষ্ঠ হলেন, এমনকি শারীরিক সম্পর্কে অব্দি জড়ালেন!

অবশ্য এটা বাস্তবে নয়, সিনেমার গল্পে। নাম ‘গেহরাইয়া’। নির্মাণ করেছেন শকুন বাত্রা। এতে দীপিকা পাডুকোনের তুতো বোনের চরিত্রে অভিনয় করেছেন অনন্যা পাণ্ডে। অন্যদিকে অনন্যার প্রেমিক যে কিনা এক পর্যায়ে দীপিকার সঙ্গে সম্পর্কে জড়ান, তার ভূমিকায় আছেন সিদ্ধান্ত চতুর্বেদী।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) প্রকাশিত হয়েছে এই সিনেমার ট্রেলার। তাতে দেখা গেছে সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে কয়েকটি অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছেন তিনি। যা নিয়ে ইতোমধ্যে আলোচনার ঝড় উঠেছে। প্রশংসার পাশাপাশি সমালোচনাও হচ্ছে।

সিনেমাটি প্রযোজনা করেছেন করন জোহর। তার ভাষ্য, ‘এই সিনেমা আধুনিক সম্পর্কের এক সৎ, বাস্তব ও গভীর পর্যবেক্ষণকে তুলে ধরেছে।’

ত্রিকোণ প্রেমের গল্পে বলিউডে অতীতেও অনেক সিনেমা নির্মিত হয়েছে। ‘গেহরাইয়া’ কতখানি ব্যতিক্রম, তা জানা যাবে আগামী ১১ ফেব্রুয়ারি। এদিন সিনেমাটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইমে।

প্রসঙ্গত, দীপিকাকে কিছুদিন আগেই দেখা গেছে ‘৮৩’ সিনেমায়। ভারতীয় ক্রিকেটার কপিল দেবের জীবনী অবলম্বনে নির্মিত হয়েছিল সিনেমাটি। যেখানে কপিলের চরিত্রে ছিলেন রণবীর সিং। সিনেমাটি বিশ্লেষকদের প্রশংসা কুড়ালেও বক্স অফিসে ফ্লপ হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status