ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ ৮ বৈশাখ ১৪৩৩
বুবলীতে মুগ্ধতা, সিয়ামের চমক!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 21 January, 2022, 6:31 PM

বুবলীতে মুগ্ধতা, সিয়ামের চমক!

বুবলীতে মুগ্ধতা, সিয়ামের চমক!

টান। কেন্দ্রীয় চরিত্রে সিয়াম আহমেদ ও বুবলী। নির্মাণে ‘পোড়ামন ২’ ও ‘দহন’ খ্যাত রায়হান রাফি। ওয়েব ফিল্মটির নাম যখন ঘোষণা করা হয়, তখন সবাই ধারণা করেছিল, ভালোবাসার মিষ্টতায় ভরা কোনো গল্পই হয়ত উঠে আসবে। শুটিংয়ের একটি স্থিরচিত্র প্রকাশ্যে আসার পর সেই ধারণা আরও পোক্ত হয়। কেননা তাতে দেখা যায়, সিয়ামের চুল নিয়ে আদরের স্পর্শে খেলা করছেন বুবলী।

কিন্তু বৃহস্পতিবার (২০ জানুয়ারি) টিজার প্রকাশ হওয়ার পর বদলে গেল ধারণা। বিভিন্ন দৃশ্যে সিয়াম-বুবলীর রূপ ও অভিনয় চমকে দিয়েছে দর্শকদের। নেশার ঘোরগ্রস্ত চরিত্রে অভিনয় করে নিজের যোগ্যতা আরও একবার প্রমাণ করেছেন সিয়াম। আর যে বুবলীকে এতদিন কথিত বাণিজ্যিক সিনেমার সুদর্শনা, গ্ল্যামারাস নায়িকার রূপে দেখা গেছে; ‘টান’-এ তিনি একেবারে ভিন্ন অবতারে হাজির হয়েছেন। যা দর্শকের হৃদয়ে ছড়িয়ে দিয়েছে মুগ্ধতার আবেশ।

৫৩ সেকেন্টের ‘টান’ টিজারে কোনো সংলাপ নেই। রয়েছে একটি র‍্যাপ গানের অংশবিশেষ। যেটার কোরাস হলো ‘কে যে দেয় কারে সাজা, সবাই বনের রাজা টারজান’। রাসেল মাহমুদের লেখা ও জাহিদ নিরবের সুরে এটি গেয়েছেন মাহমুদুল হাসান।

ওয়েব ফিল্মটি নির্মিত হয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি’র জন্য। এটি বুবলীর প্রথম ওয়েব ফিল্ম। তাছাড়া সিয়াম ও বুবলী এই প্রজেক্টের মাধ্যমেই প্রথমবার জুটিবদ্ধ হয়েছেন। তাই সিনেমাটি ঘিরে দর্শকের আগ্রহের পারদ চড়া।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status