ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ ৮ বৈশাখ ১৪৩৩
আরও মৃত্যু ১২, একদিনে নতুন শনাক্ত ১১৪৩৪
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 21 January, 2022, 6:43 PM
সর্বশেষ আপডেট: Friday, 21 January, 2022, 6:49 PM

আরও মৃত্যু ১২, একদিনে নতুন শনাক্ত ১১৪৩৪

আরও মৃত্যু ১২, একদিনে নতুন শনাক্ত ১১৪৩৪

করোনার সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলছে। দেশে ফের করোনার দৈনিক শনাক্তের হার ২৮ দশমিক ৪৯শতাংশে পৌঁছেছে। যা আগের দিন ছিল ২৬ দশমিক ৩৭ শতাংশ। নতুন শনাক্তের ৬৪ শতাংশই ঢাকা মহানগরের বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ১৯২ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ১১,৪৩৪ জন। আগের দিন এই সংখ্যা ছিল ১০,৮৮৮ জন।

সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৬ লাখ ৬৪ হাজার ৬১৬ জন। গত ২৪ ঘণ্টায় ৭৫২ জন এবং এখন পর্যন্ত ১৫ লাখ ৫৫ হাজার ৫৯৭ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, দেশে ৮৫৭টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৪০ হাজার ৪২৩টি নমুনা সংগ্রহ এবং ৪০ হাজার ১৩৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ২০ লাখ ৪৭ হাজার ৭১৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৮ দশমিক  ৪৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৩ দশমিক ৪৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৬৯ শতাংশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status