ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ ৮ বৈশাখ ১৪৩৩
লাহোরে বোমা বিস্ফোরণে নিহত ৩, আহত ২৮
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 21 January, 2022, 7:33 PM

লাহোরে বোমা বিস্ফোরণে নিহত ৩, আহত ২৮

লাহোরে বোমা বিস্ফোরণে নিহত ৩, আহত ২৮

পাকিস্তানের অন্যতম প্রধান শহর লাহোরে একটি বোমা হামলায় কমপক্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৮ জন। বৃহস্পতিবার লাহোরের একটি ব্যস্ত মার্কেটে এ হামলা হয়। এ খবর দিয়েছে এনডিটিভি।

হামলার পর তদন্ত চালু করেছে লাহোর পুলিশ। পুলিশের মুখপাত্র রানা আরিফ জানান, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে এটি একটি টাইম-বোমা ছিল। এটিকে একটি মটোরসাইকেলের সঙ্গে বেঁধে ঘটনাস্থলে রেখে যাওয়া হয়। বিস্ফোরণের পর আশেপাশের ভবনগুলোর জানালাগুলো ভেঙ্গে পড়ে। যে মার্কেটে বিস্ফোরণটি হয় সেই আনারকলি মার্কেট মূলত ভারতীয় পণ্য বিক্রির জন্য পরিচিত।

লাহোরের কমিশনার মুহাম্মদ উসমান জানিয়েছেন, বেলুচিস্তানের একটি সংগঠন এ হামলার দায় স্বীকার করেছে। পাকিস্তানের পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী উসমান বুজদার এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। অপরাধীদের খুঁজে দ্রুত আইনি ব্যবস্থা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status