|
ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক শেষে যে বার্তা দিলেন সিইসি
নতুন সময় প্রতিবেদক
|
![]() ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক শেষে যে বার্তা দিলেন সিইসি মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সিইসি সাংবাদিকদের জানান, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে, তবে ভোটের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। ভোটার তালিকা হালনাগাদ করার বিষয়ে সংসদ সচিবালয়ে চিঠি দেওয়া হয়েছে। এক প্রশ্নের জবাবে সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্যের সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে সংসদ সচিবালয় থেকে লিখিতভাবে রেফার করা হলে ইসি বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এর আগে প্রথা অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি হিসেবে স্পিকারের সাক্ষাতের তারিখ চেয়ে সোমবার (২৭ জুলাই) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা একটি চিঠি সংসদ সচিবালয়ে পাঠানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ২৪ জুলাই পদত্যাগ করেছেন। সংবিধানের ১২৩ অনুচ্ছেদের বিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
