ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
দুলকার সালমানও করোনায় আক্রান্ত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 21 January, 2022, 4:37 PM

দুলকার সালমানও করোনায় আক্রান্ত

দুলকার সালমানও করোনায় আক্রান্ত

করোনাভাইরাসের থাবা জোরালোভাবেই পড়েছে ভারতে। তৃতীয় ধাপে দেশটিতে ব্যাপক হারে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। কেবল সাধারণ মানুষ নয়, বহু তারকাও আক্রান্ত হচ্ছেন করোনায়। এবার সংক্রমিত হলেন মালায়লাম সিনেমার জনপ্রিয় তারকা দুলকার সালমান।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে ‘চার্লি’ খ্যাত অভিনেতা নিজেই খবরটি জানিয়েছেন। তিনি লেখেন, ‘আমি কোভিড-১৯ পজিটিভ হয়েছি। নিজেকে আলাদা রেখেছি এবং সামান্য সর্দি-জ্বর ছাড়া ঠিক আছি।’

সিনেমার কাজে ব্যস্ত ছিলেন দুলকার সালমান। স্বাভাবিকভাবেই তার সংস্পর্শে অনেকেই ছিলেন। তাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি লেখেন, ‘গত কয়েকদিন শুটিংয়ে যারা আমার সংস্পর্শে এসেছেন দয়া করে আইসোলেশনে থাকুন। যদি লক্ষণ থাকে তাহলে পরীক্ষা করান। মহামারি এখনো শেষ হয়নি। আমাদের সতর্ক থাকতে হবে। মাস্ক পরুন, নিরাপদ থাকুন।’

কেবল সালমান নন, তার বাবা মালায়লাম সুপারস্টার ম্যামুত্তিও করোনায় আক্রান্ত হয়েছেন। সপ্তাহ খানেক আগে তার শরীরে ভাইরাসটি ধরা পড়ে।

এদিকে দুলকার সালমানকে সর্বশেষ দেখা গেছে ‘কুরুপ’ সিনেমা। এটি মুক্তি পেয়েছে গত বছরের নভেম্বরে। সিনেমাটি সালমানের অনবদ্য অভিনয়ে দর্শকের ব্যাপক প্রশংসা পেয়েছিল।

বর্তমানে তিনি ‘হেই! সিনামিকা’ ও ‘স্যালুট’ নামের দুটি সিনেমার কাজ সেরে রেখেছেন। করোনার প্রকোপ বাড়ায় সিনেমাগুলোর মুক্তির তারিখ চূড়ান্ত করা যাচ্ছে না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status