ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
স্বামীর পছন্দে খোলামেলা ছবি পোস্ট করেন পাওলি দাম!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 21 January, 2022, 4:40 PM

স্বামীর পছন্দে খোলামেলা ছবি পোস্ট করেন পাওলি দাম!

স্বামীর পছন্দে খোলামেলা ছবি পোস্ট করেন পাওলি দাম!

কলকাতার যে’কজন অভিনেত্রী নিজস্বতা জাহির করে প্রশংসা, জনপ্রিয়তা কুড়িয়েছেন, তাদের একজন পাওলি দাম। বলিউডে ‘হেট স্টোরি’ সিনেমার কথা কার না মনে আছে। যেখানে পাওলি নিজেকে খোলসহীন রূপে উপস্থাপন করে তুমুল আলোচনার জন্ম দিয়েছিলেন।

টালিউডের বাংলা সিনেমায়ও পাওলি বহুবার সাহসী অবতারে দেখা গেছে। আর সোশ্যাল মিডিয়ায় তিনি তো বরাবরই সাহসী। তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চোখ রাখলেই দেখা মেলে ভুরিভুরি খোলামেলা ছবির।

নতুন বছর উপলক্ষে কিছুদিন আগে কয়েকটি ছবি শেয়ার করেন পাওলি। যেখানে তাকে দেখা গেছে বোতাম খোলা শার্টে। বোল্ড ছবিগুলো নিয়ে হয়েছে বেশ আলোচনা। কিন্তু তা নিয়ে মাথা ঘামানোর সময় বিন্দুমাত্র নেই পাওলির।

এই প্রসঙ্গেই উঠে এলো তার স্বামীর নাম। দীর্ঘদিনের প্রেমিক অর্জুন দেবকে বিয়ে করেছেন পাওলি। তার এমন খোলামেলা ছবি, নানা সমালচনা-বিতর্ক নিয়ে স্বামীর অভিমত কী? প্রশ্নের জবাব দিয়েছেন অভিনেত্রী।

একটি ভারতীয় সংবাদমাধ্যমকে পাওলি দাম বলেন, ‘অর্জুন আমার জীবন উপভোগ করে। আমাকে নিয়ে চর্চা হলে একটুও রাগ করে না। উল্টো মজা পায়। আসলে, অর্জুন কখনো ভোলে না ওর স্ত্রী একজন অভিনেত্রী। চর্চা, বিতর্ক, গুঞ্জন আমার পেশার অঙ্গ।’

মজার ব্যাপার হলো, পাওলি দামের খোলামেলা ছবিগুলোর মধ্য থেকে কোনটি ইনস্টাগ্রামে শেয়ার করবেন, সেটা তার স্বামীই পছন্দ করে দেন। সাম্প্রতিক ছবিগুলো নিয়ে অভিনেত্রীর ভাষ্য, ‘এসব ছবি গত ডিসেম্বরে ফটোশুটের। নতুন বছরে ভাবলাম, ভক্তদের কী উপহার দিই? তখন ঠিক করি কয়েকটি ছবি পোস্ট করব। অনেকগুলো ছবি দিয়ে অর্জুনকে বসিয়ে দিয়েছিলাম। ওর মারাত্মক চোখ। কয়েকটি বেছে দিলো। সেগুলোই পোস্ট করা হয়। পরে শুনলাম ছবিগুলো নিয়ে নাকি জোর চর্চা হচ্ছে। অর্জুন আমাকে এভাবেই এগিয়ে দেয়।’

প্রসঙ্গত, পাওলি দাম অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লাভ আজ কাল পরশু’। এটি ২০২০ সালে মুক্তি পেয়েছিল। ২০২১ সালে তাকে দেখা গিয়েছিল ‘রাত বাকি হ্যায়’ নামের একটি ওয়েব সিরিজে।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status