ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
দুর্গাপুরে ফেলোডা উল্টে চালক নিহত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 20 January, 2022, 1:34 PM

দুর্গাপুরে ফেলোডা উল্টে চালক নিহত

দুর্গাপুরে ফেলোডা উল্টে চালক নিহত

নেত্রকোনার দুর্গাপুরে ফেলোডা উল্টে এর চালক খোকন মিয়া (৩৫) নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ত্রিনালী এলাকার ১ নম্বর বালুমহালে এ ঘটনা ঘটে।

নিহত চালক কাকৈরগড়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের শামছু উদ্দীনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজ বৃহস্পতিবার সকালে খোকন মিয়া ফেলোডা দিয়ে বালু তোলার কাজ করছিলেন। কাজের একপর্যায়ে বালুমহালের এক গর্তে চাকা পড়ে গাড়িটি উল্টে যায়। এ সময়  চালক খোকন গাড়ির নিচে চাপা পড়েন। পরে বালুমহালের কর্মরত শ্রমিকেরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক খোকনকে মৃত ঘোষণা করেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহনুর এ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status