ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
মাছের অধিক ফলন ও লাভজনক চাষে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 3 May, 2026, 11:29 AM

মাছের অধিক ফলন ও লাভজনক চাষে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ

মাছের অধিক ফলন ও লাভজনক চাষে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ

চাঁদপুরে মৎস্যখাতে উৎপাদন বৃদ্ধি ও খামারিদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজ এর উদ্যোগে একদিনব্যাপী মৎস্যচাষী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০২ এপ্রিল) জেলা ব্র্যাক কার্যালয়ের সম্মেলন কক্ষে দিনব্যাপী আয়োজিত এ প্রশিক্ষণে চাঁদপুর জেলার সকল (৮) উপজেলা থেকে আগত ১০০ জন অগ্রগামী মৎস্যচাষী অংশগ্রহণ করেন। 

প্রশিক্ষণে পুকুর প্রস্তুতি, পানির গুণগত মান নিয়ন্ত্রণ, উন্নত মানের পোনা নির্বাচন ও মজুদ, সুষম খাদ্য ব্যবস্থাপনা এবং মাছের রোগ প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার, যেমন প্রোবায়োটিক প্রয়োগ, এয়ারেটরের ব্যবহার এবং তথ্যপ্রযুক্তিনির্ভর পানি ব্যবস্থাপনা সম্পর্কেও অংশগ্রহণকারীদের বাস্তবধর্মী ধারণা প্রদান করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর মৎস্য অধিদপ্তরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্য জরিপ কর্মকর্তা মোছা. ফারহানা আক্তার রুমা। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন কৃষিবিদ মো. শাহজাহান করিব। 

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজ-এর রিজিওনাল ম্যানেজার মো. সাইফুল্লাহ। সার্বিক সহযোগিতায় ছিলেন ব্র্যাক জেলা সমন্বয়ক জিয়াউর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চাঁদপুরের অফিসার (সেলস) জয়ন্ত কুমার সাহা। 

বক্তারা বলেন, পরিকল্পিত ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা সম্ভব। সঠিক পুকুর ব্যবস্থাপনা, উন্নত পোনা ব্যবহার এবং সুষম খাদ্য প্রয়োগের মাধ্যমে খামারিরা কম খরচে বেশি লাভবান হতে পারেন। 

প্রশিক্ষণের বিভিন্ন পর্বে অংশগ্রহণকারীদের জন্য হাতে-কলমে শেখার সুযোগ রাখা হয়। এছাড়া কুইজ প্রতিযোগিতা ও উন্মুক্ত আলোচনা পর্বের মাধ্যমে চাষীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হয়, যেখানে তারা নিজেদের অভিজ্ঞতা ও সমস্যার কথা তুলে ধরেন। 

কর্মসূচির শেষে অংশগ্রহণকারী মৎস্যচাষীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। আয়োজকরা জানান, দেশের বিভিন্ন অঞ্চলে পর্যায়ক্রমে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে, যা মৎস্য উৎপাদন বৃদ্ধি ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status