|
লভ্যাংশ দেবে না প্রিমিয়ার ব্যাংক, শেয়ার প্রতি লোকসান ৮ টাকা ৫ পয়সা
নতুন সময় প্রতিবেদক
|
![]() লভ্যাংশ দেবে না প্রিমিয়ার ব্যাংক, শেয়ার প্রতি লোকসান ৮ টাকা ৫ পয়সা বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত পর্ষদ সভায় প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি লভ্যাংশ সংক্রান্ত বিষয়টি চূড়ান্ত করা হয়। ব্যাংক সূত্রে জানা যায়, চলতি বছরে প্রতিষ্ঠানটি সমন্বিতভাবে শেয়ার প্রতি ৮ টাকা ৫ পয়সা লোকসান করেছে। যেখানে আগের বছরে শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ৯ পয়সা। আর্থিক প্রতিবেদনে আরও দেখা যায়, ২০২৫ সালে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি নগদ প্রবাহ দাঁড়িয়েছে ঋণাত্মক ২৮ টাকা ৬৩ পয়সা, যা আগের বছরে ছিল ঋণাত্মক ৪ টাকা ৫৫ পয়সা। এছাড়া, বছরের শেষে সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৩ টাকা ৫৯ পয়সা। ব্যাংকটি জানিয়েছে, আর্থিক চাপ ও লোকসানের কারণে এ বছর লভ্যাংশ প্রদান করা সম্ভব হয়নি। আগামী ৮ জুলাই সকাল ১১টায় ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। সভায় অংশগ্রহণ ও অন্যান্য করপোরেট কার্যক্রমে যোগ্যতা নির্ধারণে ৩ জুনকে রেকর্ড তারিখ হিসেবে নির্ধারণ করা হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, ব্যাংক খাতে চাপ ও দুর্বল সম্পদ ব্যবস্থাপনার প্রভাবেই এই ধরনের ফলাফল দেখা যাচ্ছে। তবে ভবিষ্যতে পরিস্থিতি উন্নত করার জন্য পুনর্গঠন ও ঝুঁকি ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিকে ধারণ করে ড্যাফোডিলে অনুষ্ঠিত হলো ‘স্মরণে জুলাই: তারুণ্যের প্রত্যয়’
রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলা দেখে ‘লজ্জিত ও ব্যথিত’ রাষ্ট্রপতি
জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী
