|
নলছিটিতে পিক-আপের চাপায় নিহত পথচারী, ঘাতক গাড়ি পলাতক
মশিউর রহমান রাসেল,ঝালকাঠি
|
![]() নলছিটিতে পিক-আপের চাপায় নিহত পথচারী, ঘাতক গাড়ি পলাতক স্থানীয় সূত্রে জানা যায়, নিহত খালেক হাওলাদার বরিশাল থেকে এসে প্রতাপ বাজারে নেমে বাড়ি যাবার উদ্দেশ্যে রাস্তা পার হওয়ার সময় ঝালকাঠি থেকে আসা নীল রঙের একটি বিদ্যুৎ বিভাগের গাড়ি (স্থানীয়দের ভাষ্যমতে পল্লী বিদ্যুৎ/ওয়েস্ট পাওয়ার জোন) তাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে রাস্তার পাশে পড়ে যান এবং মাথায় গুরুতর আঘাত পান। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা মোটরসাইকেল নিয়ে ঘাতক গাড়িটিকে ধাওয়া করলেও বৃষ্টির কারণে সেটিকে আটক করা সম্ভব হয়নি। নিহত খালেক হাওলাদার ঝালকাঠি সদর উপজেলার বারইগাতী এলাকার বাসিন্দা। তার ছেলে ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। এ বিষয়ে নলছিটি থানার পরিদর্শক মোঃ আশ্রাব আলী জানান, ঘটনা জানার পরপরই থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
