|
চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে রামপুর ও শাহ্ মাহমুদপুর ইউনিয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোঃ আরিফুল ইসলাম
|
![]() চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে রামপুর ও শাহ্ মাহমুদপুর ইউনিয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত শনিবার ২ মে সকালে রামপুর ও শাহমাহমুদপুর ইউনিয়নে দুটি পৃথক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। এসময় তিনি বলেন প্রধানমন্ত্রী চাঁদপুরের আগমনকে কেন্দ্র করে সকলের উপস্থিতি নিশ্চিত করতে হবে। যাতে করে আমরা চাঁদপুরবাসের জন্য তার কাছে কিছু চাইতে পারি। বিশেষ করে চাঁদপুরে যেন ইপিজেড নির্মাণ করে দেয় সেই দাবি জানানো হবে। আর নেতাকর্মীদের উদ্দেশ্যে বিশেষভাবে বলতে চাই মাদক কিশোর গেং, চাঁদাবাজি ও ভূমিদস্য এ চারটি বিষয়ের উপর আমি জিরো টলারেন্স ঘোষণা করলাম। এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না। রামপুর ও শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি এর সভাপতিত্বে ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালির সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম জেলা বিএনপির সহসভাপতি খলিল গাজী ফেরদৌস আলম বাবুসহ সিনিয়র নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ পরামর্শ মূলক বক্তব্য তুলে ধরেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
