ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
ঠাকুরগাঁওয়ে গরুর বদলে ঘোড়া দিয়ে হালচাষ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 20 January, 2022, 1:31 PM

ঠাকুরগাঁওয়ে গরুর বদলে ঘোড়া দিয়ে হালচাষ

ঠাকুরগাঁওয়ে গরুর বদলে ঘোড়া দিয়ে হালচাষ

মানুষের বাহন হিসেবে ঘোড়ার ব্যবহার নতুন নয়। আবার পন্য বা মালামাল টানতেও ব্যবহার হয় ঘোড়ার গাড়ি। যদিও কালের পরিক্রমায় এগুলো এখন স্থান বিলুপ্তির পথে। কিন্তু ঘোড়া দিয়ে জমিতে হাল চাষের দৃশ্য বিরল! আধুনিকতার চরম উৎকন্ঠার এ যুগে বাস্তবেই ঘোড়া দিয়ে হাল চাষ করে জীবিকা নির্বাহ করছেন ঠাকুরগাঁও সদর উপজেলার ধন্দোগাঁও গ্রামের কৃষক ভূষণ চন্দ্র। তাঁর এই হাল চাষা কাজে সহযোগিতা করছেন স্ত্রী ভানুরাণী।

ভূষণ চন্দ্র বলেন, ‘প্রায় এক বছর থেকে ঘোড়া দিয়ে জমি চাষ করে আসছি। আমি একজন প্রান্তিক কৃষক। বর্তমান বাজারে গরুর দাম অনেক বেশি। এক জোড়া হালের গরু কিনতে গেলে খরচ পড়ে ১ লাখ ২০ হাজার থেকে ১ লাখ ৩০ হাজার টাকা পর্যন্ত। এই টাকা দিয়ে ছয় জোড়া ঘোড়া কেনা যায়। ২০ থেকে ২৫ হাজার টাকাতেই এক জোড়া ঘোড়া কেনা যায়।’

কৃষক আরও বলেন, ‘আগে হালের গরু আগে ছিল, এখন নেই। বাজারে গরুর দাম বেশি হওয়ায় কেনার সামর্থ্যও নেই। তাই নিজের চাষাবাদের প্রয়োজনে বাজার থেকে গরুর বদলে ২২ হাজার টাকা দিয়ে দুটি ঘোড়া কিনেছি। শুধু নিজের জমিতে চাষাবাদ করছি না, অন্যের জমিতেও টাকার বিনিময়ে চাষ করে দিচ্ছি। ১ বিঘা জমি চাষ দিতে নিচ্ছি ৫০০ টাকা। প্রতিদিন ২ থেকে আড়াই বিঘা জমিতে হালচাষ করা যায়।’

জমিতে ঘোড়া দিয়ে হাল চাষ করছেন কৃষক ভূষণ চন্দ্র জমিতে ঘোড়া দিয়ে হাল চাষ করছেন কৃষক ভূষণ চন্দ্র।

স্ত্রী ভানুরাণী বলেন, ‘প্রথমদিকে ঘোড়াগুলোকে হালের কসরত শেখাতে অনেক কষ্ট হয়েছে তাদের। ঘোড়ায় লাঙল জোয়াল জুড়ে দিয়ে অনেকবার চেষ্টার পর আয়ত্তে আসে। এখন পুরোদমে ঘোড়া দিয়ে হাল চাষ করছেন তাঁরা।’

ধন্দোগাঁও এলাকার কৃষক মনসুর আলী ও আব্দুল আজাদ বলেন, ‘তাদের এলাকায় বড় কোনো গরু-মহিষ নাই। ভূষণের ঘোড়া দিয়েই তাদের জমিগুলোতে লাঙল দিতে হয়। এতে খরচও কম লাগে।’

পার্শ্ববর্তী মাস্টার পাড়া এলাকার কৃষক হাসান আলী বলেন, ‘ঘোড়া দিয়ে লাঙল দিলে জমি গভীরভাবে খনন হয়। পাওয়ারটিলার বা মাহেন্দ্র গাড়ি দিয়ে হালচাষ করলে জমি সমান হয় না। তাই ঘোড়ার হাল দিয়ে জমি সমান করছি। এতে পানি ধরে রাখা সহজ হয়।’

ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আবু হোসেন, কৃষকেরা এখন যান্ত্রিক উপায়ে জমি চাষ করেন। ঘোড়া দিয়ে হাল চাষ করা অপ্রচলিত একটা বিষয়। সময়ের সঙ্গে ঘোড়ার যে ব্যবহার তা উঠে গেছে। কৃষক ভূষণ চন্দ্র নিজের প্রয়োজনে বাড়তি আয়ের জন্য ঘোড়া দিয়ে জমি চাষ বা মই দেন। তবে, কৃষি বিভাগ সব সময় আধুনিক মানের যন্ত্রাংশ ব্যবহার করে চাষাবাদ করার জন্য কৃষকদের পরামর্শ দেয় বলে জানান এ কর্মকর্তা।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status