ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩
বাগমারায় নির্বাচনী অফিস ভাংচুরের অভিযোগে ইউএনওর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
বাগমারা প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 29 December, 2021, 6:39 PM

বাগমারায় নির্বাচনী অফিস ভাংচুরের অভিযোগে ইউএনওর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

বাগমারায় নির্বাচনী অফিস ভাংচুরের অভিযোগে ইউএনওর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

বিক্ষোভ মিছিল আর প্রবিদাদে রাজশাহীর বাগমারায় থমথমে অবস্থা বিরাজ করছে। আসন্ন ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে ১৬টি ইউনিয়নে নির্বাচন। উক্ত নির্বাচন ঘিরে এরই মধ্যে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। নির্বাচনী প্রচারণার কাজে প্রতিটি ইউনিয়নে তৈরি করা হয়েছে অস্থায়ী নির্বাচনী অফিস।

নির্বাচনী আচরণবিধি মোতাবেক একজন প্রার্থী ইউনিয়ন জুড়ে মাত্র তিনটি নির্বাচনী অফিস তৈরি করে প্রচার চালাতে পারবেন বলে উল্লেখ আছে।

এদিকে কোন নোটিশ ছাড়াই গত মঙ্গলবার (২৮ ডিসেম্বর) নির্বাচনী অফিস উচ্ছেদে নামে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক সুফিয়ান।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ান এর নেতৃত্বে উপজেলার গোবিন্দপাড়া, নরদাশ ও বাসুপাড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে বাংলাদেশ আওয়ামীলী লীগ সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতিকের নির্বাচনী অফিস ভাংচুর করে উল্লাস প্রকাশ ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি অবমাননা স্বাধীনতার প্রতিক নৌকা ভেঙ্গে পদদলিত করায় আওয়ামী লীগ কর্মীদের মাঝে চরম উত্তেজনা ও অসন্তোষ দেখা দিয়েছে।

ইউএিনও’র এমন কান্ডে বুধবার বিকেল ৩ টার দিকে বাগমারা উপজেলা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের পক্ষ থেকে হাতে ঝাড়ু নিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সেই সাথে উপজেলা নির্বাহী অফিসার সহ সংশ্লিষ্টদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেছেন।

এরই মধ্যে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক স্বাক্ষরিত প্রতিবাদ লিপিও দিয়েছেন। নির্বাচনী আচরণবিধি লংঘন করে নির্বাচনী অফিস করা হয়ে থাকে তাহলে প্রার্থীদেরকে মৌখিক অথবা লিখিত নোটিশের মাধ্যমে জানানো উচিৎ ছিলো। অন্যথায় সন্ত্রাসী কায়দা অবলম্বন করে উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ান বাগমারার ১৬টি ইউনিয়নের নির্বাচন অন্যখাতে প্রবাহিত করার চেষ্টায় লিপ্ত হয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status