ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩
তৈমুরের হাতি প্রতীকে ভোট চাইলেন বিএনপি নেতাকর্মীরা
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 29 December, 2021, 6:00 PM

তৈমুরের হাতি প্রতীকে ভোট চাইলেন বিএনপি নেতাকর্মীরা

তৈমুরের হাতি প্রতীকে ভোট চাইলেন বিএনপি নেতাকর্মীরা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের স্বতন্ত্র মেয়র প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার প্রার্থী হওয়ায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির দীর্ঘদিনের মান-অভিমান শেষ করে, ঘরোয়া বিভেদ মিটিয়ে একাট্টা হয়ে তার পক্ষে ভোট চাইতে মাঠে দেখা গেছে দলটির নেতাকর্মীদের।

বুধবার সিদ্ধিরগঞ্জ পুল এলাকা থেকে নাসিক ১ নং ওয়ার্ডে গণসংযোগকালে এ চিত্র দেখা গেছে। এসময় নেতাকর্মীদের বেশ উজ্জীবিত দেখা গেছে। তৈমুরের জয়ের ব্যাপারেও আশাবাদী তারা।

এসময় বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রিয়াজুল ইসলাম, থানা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন, থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল, থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাজেদুল ইসলাম, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী সিরাজুল ইসলাম, ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক টি এইচ তোফা, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহ আলম হীরা, সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক নেতা ইমাম হোসেন, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি অখিল উদ্দিন ভুঁইয়া, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সামসুদ্দিন শেখ, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী মনির, মহানগর ছাত্রদলের সহ সভাপতি জুয়েল রানা, সহ সাংগঠনিক সম্পাদক এ এইচ সৌরভসহ বিএনপির, ছাত্রদল, যুবদল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী।

থানা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন জানান, ‘আমাদের আজ থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত লক্ষ্য একটাই মানুষের ঘরে ঘরে পৌছানো। তৈমুর ভাইকে ছাড়াও আমরা প্রচারণা করবো। জয় নিয়েই ফিরতে হবে আমাদের। যদি কোন ওলট পালট হয় তবে এবার নারায়ণগঞ্জে ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হবে।’

জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রিয়াজুল ইসলাম জানান, ‌‘আজ থেকে আমাদের কোন বলয় গ্রুপিং নাই। লক্ষ্য একটাই তৈমুর ভাইকে জেতাতে হবে। মাঠে যখন নেমে গেছি জয় নিয়েই বাড়ি ফিরবো আমরা।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status