ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ জুলাই ২০২৬ ১ শ্রাবণ ১৪৩৩
লঞ্চের বাথরুমে অঙ্গার হয় স্বপ্নীল!
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 25 December, 2021, 9:08 PM

লঞ্চের বাথরুমে অঙ্গার হয় স্বপ্নীল!

লঞ্চের বাথরুমে অঙ্গার হয় স্বপ্নীল!

অভিযান ১০ ট্রাজেডির ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়েছে বরগুনার বামনা উপজেলার লক্ষ্মীপুরা গ্রামের স্বপ্নীল হাওলাদার। স্বপ্নীলের বাবা সঞ্জীব হাওলাদার চাকরির সুবাদে পরিবার নিয়ে ঢাকায় থাকেন। স্বপ্নীল ঢাকার উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন।

পরিবার জানায়, গ্রামের বাড়িতে একটি অনুষ্ঠানে ঢাকা থেকে স্বপ্নীল, প্রত্যয় আর মা লক্ষ্মী রানী অভিযান ১০ লঞ্চের ডেকে শুক্রবার বামনায় আসছিলেন। অগ্নিকাণ্ডের সময় দগ্ধ হয়ে নদীতে ঝাঁপ দিয়ে নিহত হয় স্বপ্নীল।

স্বপ্নীলের মা লক্ষ্মী রানী জানান, বড় ছেলে প্রস্রাব করতে বাথরুমে যাওয়ার সময় ছোট ছেলে প্রত্যয়ও পেছন পেছন কিছু দূরে যায়। আগুন লাগার সঙ্গে সঙ্গে ছোট ছেলে তার কাছে চলে আসে। আগুন সমগ্র লঞ্চে ছড়িয়ে পড়ার আগ পর্যন্ত তিনি বড় ছেলের জন্য লঞ্চে অপেক্ষা করছিলেন। আগুনের লেলিহান শিখা বেড়ে গেলে তিনি ছোট ছেলেকে সঙ্গে নিয়ে নদীতে ঝাঁপ দেন।

তিনি আরো জানান, তীরে উঠে অনেক খোঁজাখুঁজি করেও স্বপ্নীলকে তিনি পাননি। পরে ঝালকাঠি হাসপাতালের মর্গে তার মরদেহ শনাক্ত করেন। শুক্রবার রাত ১০টার দিকে নিজ বাড়িতে নিয়ে আসা হয় স্বপ্নীলের মরদেহ। পরে রাত ১২টার দিকে স্বপ্নীলকে বাড়ির শ্মশানে সমাহিত করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status