|
ময়লা ফেলার প্রতিবাদ করায় বৃদ্ধকে হত্যা
নতুন সময় প্রতিনিধি
|
![]() ময়লা ফেলার প্রতিবাদ করায় বৃদ্ধকে হত্যা শনিবার দুপুরে উপজেলার হরিনচড়া ইউনিয়নের সোনারায় কলোনীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, পশ্চিম হরিণচড়া কলোনীপাড়া ওয়াক্তিয়া মসজিদ ও মাদরাসার সীমানা নিয়ে স্থানীয় জাহানুর ইসলামের সঙ্গে বিরোধ চলে আসছিল মজির উদ্দিনের। শনিবার দুপুরে জাহানুর ইসলামের স্ত্রী ফেন্সি বেগম ও তার ছেলে মতিউর রহমান মসজিদের পাশে জমিতে ময়লা ফেলেন। জোহরের নামাজ শেষে মজির উদ্দিন মসজিদ থেকে বের হয়ে দেখতে পান মসজিদের পাশে ময়লা ফেলা হয়েছে। এ নিয়ে তিনি প্রতিবাদ করলে কলোনীপাড়া এলাকার জাহানুর ইসলামের স্ত্রী ফেন্সি বেগম ও তার ছেলে মতিউর রহমান মজির উদ্দিনকে লাঠি দিয়ে আঘাত করতে থাকেন। লাঠির আঘাতে মজির উদ্দিনের নাক দিয়ে রক্ত বের হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে ডোমার থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযুক্ত ফেন্সি ও তার ছেলেকে আটক করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে জাতীয় ঐক্যের আহ্বান জামায়াত নেতাদের
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
