ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ ৩১ আষাঢ় ১৪৩৩
বিয়ের আগেই অঙ্কুশ-ঐন্দ্রিলার ঘরে এলো নতুন অতিথি!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 25 December, 2021, 8:08 PM

বিয়ের আগেই অঙ্কুশ-ঐন্দ্রিলার ঘরে এলো নতুন অতিথি!

বিয়ের আগেই অঙ্কুশ-ঐন্দ্রিলার ঘরে এলো নতুন অতিথি!

টালিউড অভিনেতা অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেনের প্রেমের সম্পর্ক ১০ বছরের। অন্য তারকাদের মতো গোপনে নয়, তাদের প্রেমের সম্পর্ক প্রকাশ্যে। অন্তর্জালে চোখ রাখলেই মেলে তাদের মিষ্টি প্রেমের খুনসুটি। তাদের বিয়ে নিয়ে বেশ গুঞ্জন চলছে। চলতি বছরের শুরুর দিকে বিয়ের পিঁড়িতে বসার কথা থাকলেও বাস্তবে সেটি রূপ পায়নি। নতুন খবর হলো বিয়ের আগেই অঙ্কুশ-ঐন্দ্রিলার পরিবারে এলো নতুন সদস্য! ফলাও করে তারা নিজেরাই সে খবর জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সোশ্যাল মিডিয়ায় অঙ্কুশ তার ফ্যানদের জানিয়েছেন, তাদের পরিবারে এসেছে নতুন সদস্য। এমনকি অঙ্কুশ ও ঐন্দ্রিলা দুজনেই তাদের নতুন সদস্যের ছবি শেয়ার করেছেন।

ঐন্দ্রিলা লিখেছেন, আমার ছেলে তুলো। আসলে তাদের নতুন সদস্য, তাদের পোষ্য। ইতোমধ্যেই অঙ্কুশ ও ঐন্দ্রিলার সংসারে রয়েছে আরো তিন সন্তান বাবলা, লিও, আলু। সংসারে সদস্য তো বাড়ছে আর তার সঙ্গেই বাড়ছে জল্পনাও বাড়ছে, কবে বিয়ে করবে টলিউডের এই জনপ্রিয় জুটি।

প্রসঙ্গত, অঙ্কুশের মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি ‘কেল্লাফতে’। এরপর ইডিয়ট, খিলাড়ি, কানামাছি, আমি শুধু চেয়েছি তোমায়, রোমিও বনাম জুলিয়েট, জুলফিকার, আমি যে কে তোমারসহ আরও বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status