ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৫ জুলাই ২০২৬ ৩০ আষাঢ় ১৪৩৩
ভোমরা সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন নির্বাচন, এবার স্বপনের উপর আস্থা রাখতে চান ব্যবসায়ীরা
ফারুক রহমান, সাতক্ষীরা
প্রকাশ: Saturday, 25 December, 2021, 5:03 PM

ভোমরা সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন নির্বাচন, এবার স্বপনের উপর আস্থা রাখতে চান ব্যবসায়ীরা

ভোমরা সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন নির্বাচন, এবার স্বপনের উপর আস্থা রাখতে চান ব্যবসায়ীরা

ভোমরা সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন নির্বাচনে এবার স্বপনের উপর আস্থা রাখতে চান ব্যবসায়ীরা। দীর্ঘ আলোচনা-সমালোচনার পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর কাস্টমস্ ক্লিয়ারিং এন্ড ফরওয়াডিং এজেন্টস্ এ্যাসোসিয়েশনের বহুল প্রতিক্ষিত নির্বাচন আগামী ১১ জানুয়ারি, ২০২১ তারিখে অনুষ্ঠিত হবে।

এবারের নির্বাচনের মাধ্যমে ব্যবসায়ীদের দীর্ঘদিনের আশার প্রতিফলন হবে এমনটাই আশা ব্যবসায়িদের। কয়েক মাস আগে নানা কোটি টাকার বিনিময়ে নানা হস্তক্ষেপে কমিটিকে হটিয়ে বর্তমানে ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের আহবায়ক কমিটি দায়িত্ব পালন করছে।

বর্তমান আহবায়ক কমিটির আহবায়ক সাবেক ছাত্রলীগ নেতা শেখ এজাজ আহম্মেদ স্বপনসহ বর্তমান কমিটির নেতৃবৃন্দ নির্বাচনের ক্ষেত্রে অনড়। ব্যবসায়ীরাও চাচ্ছেন নির্বাচন। নির্বাচনের তফসিলও ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। রাতদিন কাজ করছে নির্বাচন কমিশন। ত্রি-বার্ষিক নির্বাচনে নির্বাচন কমিশনানের দায়িত্ব পালন করছেন ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা এইচ এম আরাফাত,সদস্য মো: আশরাফুজ্জামান ও ওয়ালী উল্লাহ।

নির্বাচনে খসড়া ভোটার তালিকায় রয়েছেন ১২০ জন ব্যবসায়ী। তবে ভোটার সংখ্যা বাড়বে পারে। ঘোষিত তফসিল অনুযায়ি আগামী ২৬ ডিসেম্বর চ‚ড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন।

নির্বাচনে কমপক্ষে ৩টি প্যানেল প্রতিদ্বন্দিতা করবে এমনটাই আভাস পাওয়া যাচ্ছে বন্দরের ব্যবসায়িদের সাথে কথা বরে।  গুঞ্জন চলছে সকল প্রকৃত ব্যবসায়ীদের সমন্বয়ে ভোমরা স্থলবন্দরে সিঅ্যান্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের আহবায়ক শেখ এজাজ আহম্মেদ স্বপনের নেতৃত্বে সবচেয়ে বৃহৎ প্যানেল ঘোষণা হতে পারে। র ব্যবসায়ীরাও আস্থা রাখছেন সাবেক ছাত্রলীগ নেতা শেখ এজাজ আহম্মেদ স্বপনের উপর।

বন্দরের একাধিক সিঅ্যান্ডএফ এজেন্টস্ ব্যবসায়ীর কথা বলে জানা গেছে, এজাজ আহম্মেদ স্বপনকে ঘিরে ভোমরাকে এগিয়ে নিতে চান তারা। লোভ লালসার উর্দ্ধে থেকে এজাজ আহম্মেদ স্বপন ভোমরাকে প্রতিষ্ঠিত করার জন্য ছুটে চলেছেন। তার উদ্যোগের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। অর্থের লোভও ছিল। তাবে তাকে দাবিয়ে রাখতে পারেনি প্রতিপক্ষ সিন্ডিকেট। বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে এবার ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের সভাপতি প্রার্থী হিসেব শেখ এজাজ আহম্মেদকে বেছে নিতে চাচ্ছেন ব্যবসায়িরা।
 
ব্যবসায়ীরা আরো জানান, শেখ এজাজ আহম্মেদ স্বপনের রাজনৈতিক ক্যারিয়ারের কারনে সরকারি বিভিন্ন মহল ও দপ্তরের যোগাযোগ আছে। তিনি ইতিমধ্যেই নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদসহ বন্দর সংশ্লিষ্ট বিভিন্ন সেক্টরে যোগাযোগ করেছেন। স্বপনের হাতেই ভোমরার উন্নয়ন হবে ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা হবে এমনই প্রত্যাশা ব্যবসায়ীদের। তাদের দাবি আর যেন কোন সিন্ডিকেট তৈরি না হয় ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনে।

শেখ এজাজ আহম্মেদ স্বপন বলেন, ব্যবসায়ীরা যদি আমাকে চাই তাহলে আমি নির্বাচন করবো।
 
নির্বাচন কমিশনার বিশিষ্ট ব্যবসায়ী ও বিগত কমিটির সভাপতি আওয়ামী লীগ নেতা এইচ এম আরাফাত জানান, আগামী ১১ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। সুষ্ঠু পরিবেশে নির্বাচন সম্পন্ন করার লক্ষে কমিশন কাজ করছে।




পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status