ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৫ জুলাই ২০২৬ ৩০ আষাঢ় ১৪৩৩
সুবাহকে বিয়ে, আইনি পদক্ষেপ নিচ্ছেন ইলিয়াসের দ্বিতীয় স্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 25 December, 2021, 5:17 PM

সুবাহকে বিয়ে, আইনি পদক্ষেপ নিচ্ছেন ইলিয়াসের দ্বিতীয় স্ত্রী

সুবাহকে বিয়ে, আইনি পদক্ষেপ নিচ্ছেন ইলিয়াসের দ্বিতীয় স্ত্রী

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়ার নাসির হোসেনের সাবেক প্রেমিকা ও মডেল-অভিনেত্রী হিসেবে পরিচিত সুবাহ শাহ হুমায়রাকে বিয়ে করেছেন গায়ক ইলিয়াস হোসাইন। গত ১ ডিসেম্বর পারিবারিক আয়োজনে বিবাহবন্ধনে আবন্ধ হন তারা। তবে এটি সুবাহর প্রথম বিয়ে হলেও ইলিয়াসের তৃতীয় বিয়ে।

জানা গেছে, প্রথমে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী নিশাত আলমকে বিয়ে করেন ইলিয়াস। সে সময় নিশাত মেডিকেল সায়েন্সের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। নিশাতের সঙ্গে বিচ্ছেদের পর কারিনকে বিয়ে করেন এই গায়ক। কারিন সুইডেনের স্টোকহোমে থাকেন। তবে দ্বিতীয় স্ত্রীকে ডিভোর্স না দিয়েই তৃতীয় স্ত্রী সুবাহর সঙ্গে রাজধানীর বনানীতে সংসার করছেন ইলিয়াস।

এ ব্যপারে ইলিয়াসের দ্বিতীয় স্ত্রী কারিন বলেন, বিয়ের ব্যাপারে আমি কিছুই জানি না। আপনার কাছেই প্রথম শুনলাম। খবরটি শুনে খুব অবাক হলাম। কী বলা উচিত বুঝতে পারছি না। তবে আমি এভাবে ছেড়ে দেব না, যা করণীয় তা করব। প্রয়োজনে আইনি পদক্ষেপ নেব।

দর্শকদের চোখ ফাঁকি দিয়ে নবাগত নায়িকা শাহ হুমায়রা সুবাহকে বিয়ে করে সংসার পেতেছেন ইলিয়াস। ২০১৯ সালে রফিক সিকদারের ‘বসন্ত বিকেল’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে নাম লেখান শাহ হুমায়রা সুবাহ। এরপর একে একে ছয়টি চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। যদিও এখন পর্যন্ত কোনোটি মুক্তি পায়নি।

‘না বলা কথা’, ‘আমার ভিতর’, ‘এক পলকে’, ‘নীল নয়না’, ‘সারাটি জীবন’, ‘শোন একটা কথা বলি’ গানগুলোর মাধ্যমে দর্শকমহলে তুমুল জনপ্রিয় কণ্ঠশিল্পী ইলিয়াস হোসেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status