ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
লোকসাহিত্য গবেষক দুলালকে ভালোবাসা ও শ্রদ্ধায় চিরবিদায়
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 23 December, 2021, 11:31 PM

লোকসাহিত্য গবেষক দুলালকে ভালোবাসা ও শ্রদ্ধায় চিরবিদায়

লোকসাহিত্য গবেষক দুলালকে ভালোবাসা ও শ্রদ্ধায় চিরবিদায়

বিশিষ্ট লোকসাহিত্য গবেষক বাংলাদেশ গ্রাম থিয়েটারের সহসভাপতি কাজী সাঈদ হোসেন দুলাল রাজশাহীর পুঠিয়ায় চিরনিদ্রায় শায়িত হয়েছেন। এর আগে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় তার মরদেহে শ্রদ্ধা ও ভালোবাসার পুষ্পার্ঘ্য অর্পণ করেন সমাজের সর্বস্তরের মানুষ। কাজী সাঈদ হোসেন দুলাল বুধবার বিকেলে অসুস্থ হয়ে পড়েন। তাকে পুঠিয়া হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বৃহস্পতিবার শ্রদ্ধা জানানোর জন্য তার লাশ রাখা হয় পুঠিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে। এ সময় তাকে শ্রদ্ধা জানান বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু, রাজশাহী-৫ আসনের এমপি ডা. মনসুর রহমান, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আবদুল ওয়াদুদ দারা, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র বিএনপির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুলসহ সর্বস্তরের মানুষ। দুপুর ২টায় পুঠিয়া রাজবাড়ীর মাঠে দুলালের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে কাজীপাড়া কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

কাজী সাঈদ হোসেন দুলাল পুঠিয়া থিয়েটারের প্রতিষ্ঠাতা। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া অসংখ্য লোকপালা তিনি সংগ্রহ করেছেন। বিলুপ্তপ্রায় অসংখ্য লোকপালার সংগঠনকে তিনি সুসংগঠিত করেছেন। বাংলাদেশ গ্রাম থিয়েটারের কেন্দ্রীয় অনুষ্ঠান জাতীয় বাংলা লোকনাট্য উৎসব তিনি পুঠিয়া রাজবাড়ী মাঠে প্রতিবছর আয়োজন করতেন।

বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি বলেন, '৩৮ বছর ধরে গ্রামগঞ্জে ঘুরে ঘুরে আমাদের নাট্যরীতি, শিল্পরীতির উদাহরণ সংগ্রহ, বিলুপ্তপ্রায় শিল্প সংগঠনকে সুসংগঠিত করা, ঔপনিবেশিক শিল্পরীতির বিপরীতে গিয়ে আমাদের নিজস্ব শিল্পরীতি এবং তার তত্ত্ব দাঁড় করানোর ব্যাপারে অপরিশীম পরিশ্রম করে সফল হয়েছেন কাজী সাঈদ হোসেন দুলাল। তার হঠাৎ চলে যাওয়া আমাদের জন্য বিরাট আঘাত। এ রকম লোকগবেষক পাওয়াটা কঠিন হবে।'

জানাজায় অংশ নিয়ে বিশিষ্টজন বলেন, কাজী সাঈদ হোসেন দুলাল একজন স্বশিক্ষায় শিক্ষিত মানুষ হয়েও লোকনাট্য চর্চায় অনেক বড় অবদান রেখেছেন। তার অবদান পুঠিয়াবাসী চিরকাল স্মরণ করবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status