ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
ভাবনার শাড়িতে লাল মোরগ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 17 December, 2021, 6:34 PM

ভাবনার শাড়িতে লাল মোরগ

ভাবনার শাড়িতে লাল মোরগ

১০ ডিসেম্বর বিকেল পাঁচটা। ‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠান। অতিথিতে কানায় কানায় পূর্ণ ফিল্ম আর্কাইভ মিলনায়তন। সবার সামনে বসে মিটিমিটি আলো ছড়াচ্ছেন এই সিনেমার অন্যতম প্রধান অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। উজ্জ্বল রুপালি শাড়ি আর শাড়ির সঙ্গে মিলিয়ে স্লিভলেস ব্লাউজ পরে এসেছেন তিনি। কিন্তু সব ছাপিয়ে নজর কাড়ল শড়ির আঁচলে সিকুইনে ডিজাইনে স্পষ্ট হয়ে ওঠা একটা লাল মোরগ। ‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমার প্রিমিয়ারে ভাবনার শাড়িতে লাল মোরগ।

সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠানে পরার জন্য বিশেষভাবে শাড়িটি বানিয়েছেন ভাবনা। মুক্তিযুদ্ধভিত্তিক এই সিনেমার জন্য তিনি বরাবরই শাড়ি পরতে চেয়েছিলেন। আর কেমন শাড়ি পরবেন, সেটি ভাবতেই মাথায় এল লাল মোরগের কথা। সিনেমায় ‘গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছে’ একটি লাল মোরগ। যদিও সেই লাল মোরগ যতটা না আক্ষরিক, তার চেয়ে বেশি স্বাধীনতার মেটাফোর হিসেবে ব্যবহৃত হয়েছে। শাড়ির আঁচলে সেই লাল মোরগকে তাই স্থান দিলেন ভাবনা।

কিন্তু ভাবনার শাড়িতে এই লাল মোরগটা তৈরি করে দিল কে? ভাবনার চটজলদি জবাব, ‘কেন, আমার ঘরেই তো ডিজাইনার আছে। আমার ছোট বোন অনন্যা অদিতি চার বছর ধরে পেশাদার ডিজাইনার। ওর সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ করলাম। ও দুই সপ্তাহ ধরে কাজ করে শাড়িটি বানিয়েছে। পুরো শাড়িজুড়েই সিকুইনের কাজ। মোরগটিও রঙিন সিকুইনে আঁকা। শেষ হবার পর দেখে ভালোই লাগল।’


‘লাল মোরগের ঝুঁটি’ ছোট ও বড় পর্দার অভিনেত্রী ভাবনার দ্বিতীয় চলচ্চিত্র। তাঁর প্রথম চলচ্চিত্র ‘ভয়ঙ্কর সুন্দর’। ২০১৮ সালের ৩ আগস্ট সেই ছবির প্রিমিয়ারে ভাবনা পরেছিলেন সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা একটি থ্রি–পিস। সেদিনটি আবার ছিল ভাবনার জন্মদিন। মজার ব্যাপার হলো গাঢ় সোনালি রঙের সেই থ্রি–পিসটি ভাবনার আগে বলিউডতারকা ঐশ্বরিয়া রাই বচ্চন তাঁর ‘সর্বজিৎ’ সিনেমার প্রচারণা অনুষ্ঠানে পরেছিলেন। যদিও ভাবনার দাবি, তিনি জানতেনই না যে সেই পোশাকে দেখা দিয়েছিলেন ঐশ্বরিয়াও।

ভাবনা বলেন, ‘এই পোশাকটি কলকাতায় গিয়ে কিনেছিলাম। পরার একটা ভালো উপলক্ষ খুঁজছিলাম। আর নিজের প্রথম ছবির প্রিমিয়ার অনুষ্ঠানের চেয়ে আর কী ভালো দিন হতে পারে! সেদিনটি আবার আমার জন্মদিন। সেই অনুষ্ঠানে পরার পর আমি খবরে দেখলাম, পোশাকটি এর আগে ঐশ্বরিয়া সর্বজিৎ (২০১৬) সিনেমার প্রচারণা অনুষ্ঠানে পরেছিলেন।’


আশনা হাবিব ভাবনা বরাবরই ফ্যাশন–সচেতন। তাঁর ওয়ার্ডরোবে আছে বিশ্বের নামীদামি সব ব্র্যান্ড আর জনপ্রিয় ফ্যাশন ডিজাইনারদের নকশা করা পোশাক।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status