ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
ডন হতে চাওয়া কিশোর ভাড়াটে খুনি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 17 December, 2021, 5:22 PM

ডন হতে চাওয়া কিশোর ভাড়াটে খুনি

ডন হতে চাওয়া কিশোর ভাড়াটে খুনি

রাজধানীর মিরপুর উপ-পুলিশ কমিশনার কার্যালয়ে সংবাদ সম্মেলনরাজধানীর মিরপুর উপ-পুলিশ কমিশনার কার্যালয়ে সংবাদ সম্মেলন।

বড় হয়ে ‘ডন’ হওয়ার স্বপ্ন ছিল হৃদয়ের (১৭)। সেই স্বপ্ন থেকেই অপরাধকর্মে জড়িয়ে পড়ে। সেই কিশোর এখন হত্যা মামলার আসামি হয়ে কারাগারে। গ্রেপ্তার হয়েছে শাহ আলী থানার পুলিশের হাতে।

আজ শুক্রবার সকালে রাজধানীর মিরপুর উপ-পুলিশ কমিশনার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এ জেড এম তৈমুর রহমান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শাহাদাৎ হোসেন হাসিব নামে ১৭ বছর বয়সী এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর শাহ আলী এলাকা ও ঝালকাঠি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—মোফাজ্জল হোসেন মন্ডল (৩০), হুমায়ুন কবির (৬৫), মো. সাদ্দাম (১৬), মো. আল-আমিন আহমদ (১৮) ও মোহাম্মদ হৃদয় (১৭)।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে পুলিশ কর্মকর্তা তৈমুর রহমান বলেন, ভুক্তভোগী শাহাদাত হোসেন হাসিবের বাবার সঙ্গে প্রবাসী বিপুল নামে এক ব্যক্তির বাবার জমিসংক্রান্ত মামলা চলছে নোয়াখালীতে। সেই মামলার জের ধরে শাহাদাত হোসেন হাসিবকে মেরে ফেলার পরিকল্পনা করেন গ্রেপ্তারকৃত মোফাজ্জল হোসেন মন্ডল। পরিকল্পনা অনুযায়ী হৃদয়ের সঙ্গে ৫ লাখ টাকার চুক্তি হয়। তবে হত্যাকাণ্ডের পর প্রতিশ্রুতি অনুযায়ী হৃদয়কে ৫ লাখ টাকা দেওয়া হয়নি। এ ঘটনায় বিদেশে অবস্থানরত বিপুলের বিষয়ে তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে।

তৈমুর রহমান আরও বলেন, ‘শাহ আলী থানা এলাকায় গত ১২ ডিসেম্বর রাতে শাহাদাত হোসেন হাসিবকে ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনার তদন্তে দেখা যায়, মূলত পৈতৃক সম্পত্তির বিরোধের জেরে শাহাদাত হোসেন হাসিবকে হত্যা করা হয়। আর এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন পাঁচজন। সরাসরি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন তিনজন। এখন পর্যন্ত হৃদয় ও সাদ্দাম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status