ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
ভারতকে হারিয়ে শীর্ষে বাংলাদেশের মেয়েরা
অনলাইন ডেস্ক
প্রকাশ: Friday, 17 December, 2021, 5:31 PM

ভারতকে হারিয়ে শীর্ষে বাংলাদেশের মেয়েরা

ভারতকে হারিয়ে শীর্ষে বাংলাদেশের মেয়েরা

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের হাইভোল্টেজ ম্যাচে ভারতকে হারিয়ে শীর্ষে বাংলাদেশের মেয়েরা।

শুক্রবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ভারতকে ০-১ গোলে হারিয়েছে বাংলাদেশ।

হাইভোল্টেজ ম্যাচের ষষ্ঠ মিনিটে বল নিয়ে ভারতের বক্সে ঢুকলে ফাউলের শিকার হন তহুরা খাতুন। ফলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। গোলের সহজ সুযোগ হাতছাড়া করেননি শামসুন্নাহার। শেষ পর্যন্ত চেষ্টা করেও গোলের দেখা পায়নি ভারতের মেয়েরা। এ জয়ে টুর্নামেন্টে ফাইনাল খেলার স্বপ্ন আরও উজ্জ্বল হলো বাংলাদেশের মেয়েদের।

এ জয়ে ৩ ম্যাচে ২ জয় ও ১ ড্রয়ে পাঁচ দলের টুর্নামেন্টে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে মারিয়া মান্ডার দল। অন্যদিকে সমান ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে ভারত। ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে নেপাল।

আগামী রবিবার (১৯ ডিসেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম রাউন্ডে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status