|
হ্যাটট্রিকের পর মেসিকে নিয়ে যা বললেন স্ত্রী আন্তোনেলা
গ্যালারিতে বসে মেসির সাফল্যে মুগ্ধ স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও তাদের তিন সন্তান
নতুন সময় ডেস্ক
|
![]() হ্যাটট্রিকের পর মেসিকে নিয়ে যা বললেন স্ত্রী আন্তোনেলা মাঠে মেসির ঝলক যেমন দর্শকদের মুগ্ধ করেছে, তেমনি গ্যালারিতে বসে তার সাফল্যের মুহূর্তগুলো উপভোগ করেছে পরিবার। স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো এবং তিন সন্তান থিয়াগো, মাতেও ও সিরো পুরো ম্যাচজুড়েই ছিলেন গ্যালারিতে। ম্যাচ শেষ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবারের কিছু বিশেষ মুহূর্তের ছবি প্রকাশ করেন আন্তোনেলা। পোস্টের ক্যাপশনে তিনি মেসির প্রশংসা করে লেখেন, চলো আর্জেন্টিনা। লিও, তোমার জন্য আমরা সবসময় গর্বিত। তুমি অসাধারণ। আন্তোনেলার এই বার্তা অল্প সময়েই ভক্তদের নজর কাড়ে। দীর্ঘ ক্যারিয়ারে মেসির সুখ-দুঃখ, ব্যর্থতা ও অর্জনের নীরব সঙ্গী হিসেবে পরিচিত আন্তোনেলার এমন মন্তব্য অনেকের কাছেই ছিল আবেগঘন। বিশ্বকাপের মঞ্চে মেসির পরিবারকে দেখা এখন পরিচিত দৃশ্য। কাতারে শিরোপা জয়ের অভিযানে যেমন তারা পাশে ছিল, তেমনি এবারও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত আসরে শুরু থেকেই আর্জেন্টাইন তারকার সবচেয়ে বড় সমর্থক হয়ে উঠেছে তার পরিবার। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বিমানবন্দরে নয়, শপিং মলে ডেকে বেনজীরকে ধরিয়ে দেন এমপি বন্ধু
সোনারগাঁওয়ে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসান হত্যা মামলার আসামীদের গ্রেপ্তার পুর্বক দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে মায়ের সংবাদ সম্মেলন
পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক অগ্রযাত্রার নতুন দিগন্ত : ব্যারিস্টার কাজী ইসতিয়াক হোসাইন জিসান
