ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
ইংলিশ ক্রিকেটে খেলতে যাচ্ছেন রিজওয়ান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 17 December, 2021, 5:02 PM

ইংলিশ ক্রিকেটে খেলতে যাচ্ছেন রিজওয়ান

ইংলিশ ক্রিকেটে খেলতে যাচ্ছেন রিজওয়ান

স্বপ্নের মতো একটি বছর পার করলেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। পুরো এক বছরজুড়ে ব্যাট হাতে দুর্দান্ত খেলেছেন তিনি। তার রানের জোয়ারে সাফল্যের স্রোতে ভেসেছে পাকিস্তানও। এবার নতুন এক চ্যালেঞ্জের সামনে রিজওয়ান। প্রথমবারের মতো ইংল্যান্ডের ইংলিশ কাউন্টিতে খেলতে যাচ্ছেন তিনি। আগামী গ্রীষ্মে কাউন্টির দল সাসেক্সের হয়ে খেলতে দেখা যাবে এই ওপেনারকে।

পাকিস্তানের অস্ট্রেলিয়া সফরের পরই ইংল্যান্ডে যাবেন রিজওয়ান। আগামী ৫ এপ্রিল থেকে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত সেখানে থাকবেন তিনি। ২৯ বছর বয়সী ক্রিকেটারকে তাই কাউন্টি চ্যাম্পিয়নশিপের বড় একটা সময় ও পুরো টি-টোয়েন্টি ব্লাস্টেই পেতে যাচ্ছে সাসেক্স। শুধু রিজওয়ানই নন, আগামী মৌসুমেই কাউন্টির দল ডার্বিশায়ারে খেলবেন ওপেনার শান মাসুদ, গ্লস্টারশায়ারে খেলবেন বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার জাফর গোহার ও মিডলসেক্সে শাহিন শাহ আফ্রিদি।

সাসেক্সে প্রধান কোচ ইয়ান সলিসবুরি জানান, রিজওয়ানকে তাদের দলে নেওয়ায় বড় ভূমিকা রাখেন কাউন্টিতে দীর্ঘ খেলা ও কোচিং করানো সাবেক দুই পাকিস্তানি স্পিনার মুশতাক আহমেদ ও সাকলায়েন মুশতাক।

রিজওয়ানের এই বছরটা কেটেছে দুর্দান্ত। ৯ টেস্ট খেলে ৪৫.৫০ গড়ে ৪৫৫ রান করেন তিনি। আর টি-টোয়েন্টিতে সবাইকে ছাড়িয়ে গেছেন রিজওয়ান। প্রথম ব্যাটসম্যান হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে করেন এক পঞ্জিকাবর্ষে ২ হাজার রান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status