ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
ছবিতে দর্শক নিজেকে খুঁজে পাবেন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 17 December, 2021, 11:01 AM

ছবিতে দর্শক নিজেকে খুঁজে পাবেন

ছবিতে দর্শক নিজেকে খুঁজে পাবেন

১৫ বছরের ক্যারিয়ারে এবারই প্রথম চলচ্চিত্রে অভিনয় করলেন নোভা ফিরোজ। ২৪ ডিসেম্বর মুক্তি পাচ্ছে নোভা অভিনীত ‘মৃধা বনাম মৃধা’। এতে তাঁর নায়ক সিয়াম আহমেদ। ছবিটি নিয়ে কথা বললেন নোভা।

এত বছর পর চলচ্চিত্রে পাওয়া গেল আপনাকে। প্রথমবার চলচ্চিত্রে অভিনয়ের অভিজ্ঞতা কেমন?
একজন শিল্পীর কাছে তাঁর যেকোনো কাজই সন্তানের মতো। যেহেতু এটা আমার প্রথম ছবি বা বড় পর্দায় কাজ করা, সে জায়গা থেকে ‘মৃধা বনাম মৃধা’কে বলা যেতে পারে আমার প্রথম সন্তান। প্রথম সন্তান তো সব সময়ই স্পেশাল। ‘মৃধা বনাম মৃধা’ ছবিতে অভিনয় করার অভিজ্ঞতা অসাধারণ। আমি যে ধরনের চলচ্চিত্রে অভিনয়ের স্বপ্ন দেখতাম, এটি একেবারেই তেমন ছবি।

ছবির গল্প কী ধরনের?
পারিবারিক সম্পর্কের গল্প। গল্পটি একেবারেই এ সময়ের। এ ছবিতে প্রতিটি দর্শক কোথাও না কোথাও নিজেকে খুঁজে পাবেন। ছবিটি দর্শককে ভাবাবে। একটা মেসেজ নিয়ে দর্শক হল থেকে বের হবেন।

যতটুকু জানি ‘মৃধা বনাম মৃধা’র কাজ শুরু হয়েছিল এ বছর। সব কাজ শেষ করে একই বছর মুক্তি দিচ্ছেন আপনারা…
‘মৃধা বনাম মৃধা’র পরিচালক রনি ভৌমিক কাজের ব্যাপারে ভীষণ প্যাশনেট। উনার ইচ্ছা ছিল, সব কাজ ভালোভাবে শেষ করে তবেই প্রচার শুরু করবেন। এমনও সম্ভাবনা ছিল, নির্মাতা নিজে তৃপ্ত না হলে ছবিটি নিয়ে আরও কিছুদিন কাজ করবেন। কিন্তু শুটিং পরবর্তী সব কাজ শেষ করার পর নির্মাতা সন্তুষ্ট হয়ে বললেন, এখন আমরা ছবিটি দর্শকদের দেখাতে পারি। তারপরই মুক্তির ব্যাপারে তোড়জোড় শুরু হলো।

এ ছবিতে আপনার সহশিল্পী তারিক আনাম খান ও সিয়াম আহমেদ—তাঁদের ব্যাপারে কিছু বলবেন?
সিয়ামের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অসাধারণ। সে খুবই মনোযোগী ও চুজি আর্টিস্ট। সহ-অভিনেতাকে সব সময় সহযোগিতা করেন। সম্মান দেন। ভালো লেগেছে তাঁর সঙ্গে কাজ করে। তার ওপরে আমাদের সবার বটগাছ তারিক আনাম খান আমাদের সঙ্গে ছিলেন। কীভাবে অভিনয়টা আরও ভালো করা যায়—   তিনি সব সময় আমাদের সেই প্র্যাকটিসের মধ্যে রেখেছিলেন। তারিক আনাম খানের সঙ্গে অভিনয় আমার জন্য আশীর্বাদ।

এটাও একটা বড় ব্যাপার যে স্বাধীনতার ৫০ বছরে বিজয়ের মাসেই আপনার প্রথম ছবি মুক্তি পাচ্ছে…
খুবই ভালো লাগছে যে নিজের প্রথম ছবিটি এমন গুরুত্বপূর্ণ সময়ে মুক্তি পাচ্ছে। বিজয়ের ৫০তম বছরে ‘মৃধা বনাম মৃধা’ ছবিটি আমরা দর্শককে দেখাতে পারব, এটা নিঃসন্দেহে বড় একটি অর্জন।

এবার কি চলচ্চিত্রে নিয়মিত হবেন?
এই মুহূর্তে আরও কয়েকটি ছবির প্রস্তাব আছে। কিন্তু আমি সব সময়ই বেছে কাজ করি। বড় নির্মাতা, বড় প্রযোজনা প্রতিষ্ঠান—এসবের চেয়ে ছবির গল্প-চরিত্র আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। যদি এমন কোনো গল্প আমার মনে দাগ কাটে, তাহলে অবশ্যই আবার চলচ্চিত্রে অভিনয় করব।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status