ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
বাউফলে মান্তা সম্প্রদায়ের পাশে স্প্রেইড হিউম্যানিটি, খাদ্যসামগ্রী বিতরণ
মোঃ আল আমিন আকন
প্রকাশ: Saturday, 20 June, 2026, 8:38 PM

বাউফলে মান্তা সম্প্রদায়ের পাশে স্প্রেইড হিউম্যানিটি, খাদ্যসামগ্রী বিতরণ

বাউফলে মান্তা সম্প্রদায়ের পাশে স্প্রেইড হিউম্যানিটি, খাদ্যসামগ্রী বিতরণ

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের বগি তুলাতলা এলাকায় বসবাসরত মান্তা সম্প্রদায়ের অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে মানবিক সংগঠন স্প্রেইড হিউম্যানিটি।

শনিবার (২০ জুন) সংগঠনটির উদ্যোগে এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। এতে মান্তা সম্প্রদায়ের বেশ কয়েকটি পরিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মুহাম্মাদ রুহুল আমিন জানান, গত ১৩ জুন তিনি বগি তুলাতলা এলাকায় গিয়ে মান্তা সম্প্রদায়ের মানুষের জীবনযাত্রা ও বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তাদের দুঃখ-কষ্ট ও নানা সমস্যার কথা জানার পর সংগঠনের দায়িত্বশীলদের সঙ্গে আলোচনা করে তাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মান্তা সম্প্রদায়ের মানুষের অধিকাংশেরই নিজস্ব কোনো জমি বা স্থায়ী বসতি নেই। তারা নদী ও খালের তীরবর্তী এলাকায় ছোট ছোট নৌকায় বসবাস করে জীবিকা নির্বাহ করেন। মাছ ধরা ও মাছ বিক্রিই তাদের প্রধান পেশা। ভূমিহীনতা, নদীভাঙন এবং সামাজিক অবহেলার কারণে তাদের জীবনমান দিন দিন আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। অনেক ক্ষেত্রে সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা থেকেও তারা বঞ্চিত থাকেন।
স্প্রেইড হিউম্যানিটির নেতৃবৃন্দ বলেন, সমাজের অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করাই সংগঠনটির প্রধান লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে মান্তা সম্প্রদায়ের মানুষের জন্য সরকারি সহায়তা ও পুনর্বাসনের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রায়হান হোসেন, অর্থ সম্পাদক মনিরুল ইসলাম, দপ্তর সম্পাদক সাইমন গাজী, স্প্রেইড হিউম্যানিটি বাউফল সরকারি কলেজ শাখার সভাপতি জাবের মাহমুদ, অর্থ সম্পাদক মো. মাসুদ, সহ-অর্থ সম্পাদক সাবিহা সরদার নেথীসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status