ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
করোনায় এলোমেলো রিয়াল মাদ্রিদ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 17 December, 2021, 11:04 AM

করোনায় এলোমেলো রিয়াল মাদ্রিদ

করোনায় এলোমেলো রিয়াল মাদ্রিদ

নতুন ধরন ওমিক্রন শনাক্তের পর ইউরোপে ফের হু হু করে বাড়ছে করোনার আক্রান্তের সংখ্যা। দুদিন আগে ম্যানচেস্টার ইউনাইটেডের একাধিক ফুটবলার এবং সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হয়েছিল। পরে ব্রেন্টফোর্ডের সঙ্গে তাদের ম্যাচ স্থগিত করা হয়। তবে এখন পর্যন্ত ইউরোপিয়ান ফুটবলে করোনার সবচেয়ে বড় ভুক্তভোগী বোধ হয় হতে চলেছে রিয়াল মাদ্রিদ।

পরশুই স্প্যানিশ পরাশক্তিদের দুই তারকা লুকা মদরিচ ও মার্সেলোর আক্রান্তের খবর জানা গিয়েছিল। মদরিচ ও মার্সেলোর করোনা পজেটিভ আসার পর দলের অন্যান্য খেলোয়াড়ও কোচিং স্টাফদেরও করোনা পরীক্ষা করা হয়েছিল।

করোনা পরীক্ষায় মদরিচ-মার্সেলোর পর গ্যারেথ বেল, মার্কো আসেনসিও, আন্দ্রি লুনিন ও রদ্রিগো গোয়েসের শরীরে মিলেছে ভাইরাসটির অস্তিত্ব। বাদ যাননি প্রধান কোচ কার্লো আনচেলত্তির ছেলে ও দলের সহকারী কোচ ডেভিড আনচেলত্তিও। সব মিলিয়ে ৭ সদস্যের আক্রান্তের খবরে গতকাল অনুশীলন বাতিল করেছে রিয়াল।

রিয়ালের ৪ ফুটবলারের করোনা আক্রান্তের খবরে মাদ্রিদের স্ব্যাস্থমন্ত্রী স্প্যানিশ সংবাদমাধ্যমে বলেছেন, ‘যেহেতু তারা করোনা টিকা নিয়েছেন। করোনা নেগেটিভ আসলেই তারা খেলতে পারবেন কোয়ারেন্টিনে থাকতে হবে না।’একই সঙ্গে লা লিগার প্রোটোকল অনুযায়ী রিয়াল চাইলে কাদিজের বিপক্ষে তাদের ম্যাচ স্থগিতের অনুরোধ করতে পারে। যদি তাদের দলে ন্যূনতম ১ জন গোলরক্ষক সহ ১৩ জন খেলোয়াড়ও না হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status