ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
দুই গাছের বিয়ের অতিথি হাজার মানুষ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 12 December, 2021, 10:38 AM

দুই গাছের বিয়ের অতিথি হাজার মানুষ

দুই গাছের বিয়ের অতিথি হাজার মানুষ

রাজশাহীর খড়খড়ির শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির প্রাঙ্গণ যেন বিয়ে বাড়ি। দাওয়াত করেছেন হাজারখানেক অতিথিকে। বর সাজে ‘বিজয়’ এবং কনের সাজে ‘বনলতা’। বিয়ের বাড়ির মতো বাদ্য বাজানোর তালে মেতেছিলো। মন্ত্র পড়ে বিয়ের আচার-আনুষ্ঠানিকতা শেষ করলেন পুরোহিত পুলক আচার্য।

তবে এই বিয়ে অন্য সব বিয়ের মতো না। এটি হচ্ছে দুটি গাছের বিয়ে। ১৭ বছর আগে পাশাপাশি লাগানো হয়েছিল দুটি গাছ । হিন্দু শাস্ত্র মতে এক সাথে বট ও পাকুড় থাকলে তাদের বিয়ে দিতে হয়। সেই নিয়ম অনুযায়ী মন্দির প্রাঙ্গণে বিবাহের আয়োজন করা হয়। বিয়েতে নিমন্ত্রণ পেয়েছিলেন এক হাজারেরও বেশি মানুষ। দুপুরে সবাই খেয়েছেন। সারাদিন বাদ্য-বাজনার তালে নাচে-গানে মেতে উঠেছিলেন সবাই।

এই বিয়েতে বটের বাবা-মা হয়েছিলেন বিধান চন্দ্র সরকার ও আরতি রানী সরকার দম্পতি। বিশ্বজিৎ সরকার ও কনিকা রানী সরকার দম্পতি হন পাকুড়ের বাবা-মা। মন্দির কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব সরকার জানান, ‘হিন্দুশাস্ত্রে আছে বট-পাকুড় একসঙ্গে থাকলে তাদের বিয়ে দিতে হয়। সে জন্যই এ আয়োজন। এ বিয়েতে প্রায় দেড় হাজার মানুষকে দাওয়াত করা হয়েছিল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status