ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
দাম্পত্য জীবন নিয়ে যা বললেন রত্না
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 12 December, 2021, 10:40 AM

দাম্পত্য জীবন নিয়ে যা বললেন রত্না

দাম্পত্য জীবন নিয়ে যা বললেন রত্না

ঢাকাই সিনেমার নায়িকা রত্না ব্যক্তিজীবনে ব্যস্ততা, এবং পড়াশোনায় বেশি সময় দেয়ার কারণে অভিনয় থেকে বিরতিতে আছেন। নতুন করে আবারও চলচ্চিত্রে নিয়মিত হওয়া প্রসঙ্গে রত্না বলেন, ‘দেখতে দেখতে বিবাহিত জীবনের অর্ধযুগ পেরিয়ে সাত বছরে পা রাখছি। সাত বছর- লাকি সেভেন! সত্যিই আমি ভাগ্যবতী। আমার দাম্পত্য জীবন সুখেই কাটছে। এখন সন্তানরা অনেকটা বড় হয়েছে। তাই কাজ শুরু করেছি। আশা করছি আমার অভিনীত সিনেমাগুলো মুক্তি পেলে দর্শক আমাকে নতুন রূপে দেখতে পাবেন।’

প্রসঙ্গত, ২০০১ সালের সেলিম আযম পরিচালিত ‘কেন ভালোবাসলাম’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় রত্নার অভিষেক হয়। এরপর ‘মরণ নিয়ে খেলা’, ‘ইতিহাস’, ‘পড়ে না চোখের পলক’, ‘তুমি শুধু আমার’, ‘তুমি কী সেই’, ‘প্রিয় সাথী’, ‘মন যেখানে হৃদয় সেখানে’, ‘অঙ্ক’, ‘হিংসা প্রতিহিংসা’ সহ আরও বেশকিছু দর্শকপ্রিয় সিনেমায় অভিনয় করেন এই নায়িকা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status