|
মাত্র ৮৫ টাকায় বিক্রি হচ্ছে বাড়ি
নতুন সময় ডেস্ক
|
![]() মাত্র ৮৫ টাকায় বিক্রি হচ্ছে বাড়ি Cinquefrondi ইতালির একটি ছোট শহর। ইতালির Calabria এলাকায় এই ছোট্ট শহরটি অবস্থিত। সম্প্রতি এই শহর ঘোষণা করেছে এটি করোনা মুক্ত। আর আগের থেকে আরও বেশি করে বাসিন্দা যাতে এই শহরে এসে থাকেন, সেই কারণেই এখানকার এক একটি বাড়ি বিক্রি হচ্ছে মাত্র ৮৫ টাকায়। ইতালির এই শহরটিতে একজনও করোনা আক্রান্ত নেই। তাই ‘অপরেশন বিউটি’ নামে এই প্রকল্প নিয়েছেন শহরের মেয়র। স্থানীয়রা জানিয়েছেন, সাধারণত যুবক যুবতীরা চাকরির জন্য এই ধরণের শহর ছেড়ে মূল শহরে চলে যান। তাই এখানে বেশিরভাগ বাড়িই খালি পড়ে থাকে। তাই নতুন করে শহর গড়তে চাইছে প্রশাসন। মিশেল কোনিয়া, শহরের মেয়র জানিয়েছেন, যাতে শহরের একটি অংশ একেবারে জনশূন্য না হয়ে পড়ে, সেই কারণেই এই প্রকল্প নেওয়া হয়েছে। তিনি বলেছেন, ‘আমাদের শহরের একদিকে পাহাড়, অন্যদিকে দুই সমুদ্র। শহরের মধ্যে থেকে মাত্র ১৫ মিনিট গাড়িতে গেলেই সমুদ্রের দেখা মেলে। আছে একটি ছোট নদীও। সব মিলিয়ে মনোরম পরিবেশ। কিন্তু একটি জেলা একেবারে জনশূন্য হয়ে পড়ে আছে। পাহাড়ের কোলে সেইসব বাড়ি দেখভালের অভাবে ধুঁকছে। আমরা চায় সেখানে লোক এসে থাকুক।’ইতালি পৃথিবীর অন্যতম করোনা আক্রান্ত দেশ হলেও দীর্ঘসময় ধরে ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে দ্রুত উন্নতি করেছে। লকডাউনে সে দেশে উঠে গিয়েছে। পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে সীমান্ত। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
