|
মাসিক ১১ লাখ টাকায় অমিতাভের বাসায় ভাড়া থাকবেন কৃতি
নতুন সময় ডেস্ক
|
![]() মাসিক ১১ লাখ টাকায় অমিতাভের বাসায় ভাড়া থাকবেন কৃতি ভারতীয় একাধিক গণমাধ্যম জানায় বহুতল ভবনের ২৭ ও ২৮ তলা নিয়ে অমিতাভ বচ্চনের ওই ডুপ্লেক্স বাড়ি। দুই বছরের জন্য এটি ভাড়া নিয়েছেন ‘মিমি’খ্যাত এই অভিনেত্রী। এজন্য সিকিউরিটি ডিপোজিট বাবদ দিয়েছেন ৬০ লাখ রুপি। এদিকে গত মার্চে কৃতির একটি ছবিতে রিয়াক্ট করে আলোচনায় এসেছিলেন অমিতাভ বচ্চন। খোলা চুল আর অফ শোল্ডারে ম্যাক্সি ড্রেসের এই ছবিতে বেশ আকর্ষণীয় দেখাচ্ছিল কৃতিকে। বলিউড তারকাদের অনেকেই কৃতির ছবিতে মন্তব্য করেন। তবে সবাইকে ছাপিয়ে গেছেন অমিতাভ। কৃতির ছবিতে বিশেষ কিছুই লেখেননি তিনি। একটি হার্ট ইমোজির পাশাপাশি লেখেন, ‘ওয়াও’। তাতেই শুরু হয় আলোচনা। বর্তমানে কৃতির ঝুলিতে বেশ কয়েকটি সিনেমা রয়েছে। ‘আদিপুরুষ’, ‘বচ্চন পান্ডে’, ‘বেধিয়া’, ‘গণপথ’ সিনেমায় দেখা যাবে তাকে। এছাড়া কার্তিক আরিয়ানের সঙ্গে ‘শেহজাদা’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন কৃতি। এর আগে ‘লুকাচুপি’ সিনেমায় এই জুটিকে দেখা গেছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
