|
পৃথিবীতে নয়া আতংক, হঠাৎ করেই বাতাসে বেড়েছে তেজস্ক্রিয়তা!
নতুন সময় ডেস্ক
|
![]() পৃথিবীতে নয়া আতংক, হঠাৎ করেই বাতাসে বেড়েছে তেজস্ক্রিয়তা! তেজস্ক্রিয়তার তথ্য সামনে আসতেই ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক৷ একদল বিজ্ঞানীর বিশ্লেষণ অনুযায়ী, রাশিয়ার দিক থেকে কোনও তেজস্ক্রিয় বিকিরণ আসছে। কিন্তু রাশিয়ার দাবি , তাদের নিউক্লিয়ার প্লান্টে কোনও সমস্যা নেই। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের কাছে রয়েছে একটি প্লান্ট ও মুরমানস্কের কাছে রয়েছে আর একটি প্লান্ট। রাশিয়ান এজেন্সি টিএএসএস জানিয়েছে যে তাদের দুটি নিউক্লিয়ার পাওয়ার প্লান্টে রেডিয়েশন লেভেল স্বাভাবিক রয়েছে ৷ বিজ্ঞানীরা বলছেন, মাত্রাতিরিক্ত তেজস্ক্রিয়তা মানুষের শরীরে ভয়াবহ ক্ষতি করতে পারে। ভয়াবহ ক্ষতি হতে পারে মানুষ ছাড়া অন্য প্রাণীরও৷ বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বিকিরণের পরিমাণ সহ্যমাত্রা ছাড়ালে বিলুপ্তও হতে পারে কিছু প্রাণী ও প্রজাতি৷ ফিনল্যান্ড, স্ক্যান্ডেনেভিয়া ও আন্টার্টিকের কিছু অংশে দেখা গিয়েছে ওই রেডিয়েশন। নরওয়ে ও সুইডেনের নিউক্লিয়ার সেফটি সংক্রান্ত সংস্থা ‘দ্য ফিনিশ’ জানিয়েছে, বাতাসে রেডিয়েশন লেভেল বাড়লেও তা এখনও মানুষের জন্য ক্ষতিকারক নয় ৷ এই রেডিওঅ্যাকটিভ আইসোটোপ মানুষের তৈরি কারণ তা প্রকৃতিজাত নয়, কৃত্রিম তাই উৎস সন্ধান সময়সাপেক্ষ ৷ |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
