ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
যুক্তরাষ্ট্রে শক্তিশালী টর্নেডোর আঘাতে অর্ধশতাধিক লোকের মৃত্যু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 11 December, 2021, 5:30 PM

যুক্তরাষ্ট্রে শক্তিশালী টর্নেডোর আঘাতে অর্ধশতাধিক লোকের মৃত্যু

যুক্তরাষ্ট্রে শক্তিশালী টর্নেডোর আঘাতে অর্ধশতাধিক লোকের মৃত্যু

যুক্তরাষ্ট্রের পাঁচটি অঙ্গরাজ্যে শক্তিশালী টর্নেডো আঘাত হেনেছে। ভয়াবহ এ টর্নেডোর তাণ্ডবে শুধুমাত্র কেন্টাকিতেই অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরাকানসাসে মারা গেছেন আরও দু’জন।

মার্কিন সংবাদমাধ্যমগুলোর খবরে জানা গেছে, যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলের রাজ্যগুলোতে শুক্রবার শক্তিশালী ঝড় হানা দেয়। প্রায় দুই ঘণ্টা ধরে ২৪টি টর্নেডো স্থলভাগে তাণ্ডব চালায়। এসময় বিরামহীন বজ্রপাত হয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশার সংবাদমাধ্যমে বলেন, আমাদের জানামতে ৫০ জনের বেশি মারা গেছে। বেশিরভাগ ক্ষতি হয়েছে গ্রেভ কাউন্টি নামক এলাকায়। ওই কাউন্টির মেফিল্ড শহরে নজিরবিহীন তাণ্ডব চালিয়েছে টর্নেডো।

কেন্টাকি ছাড়াও আরাকানসাস, ইলিনয়স, মিশউরি ও টেনিসি রাজ্যে সবমিলিয়ে ২৪টি টর্নেডোর খবর পাওয়া গেছে। আরাকানসাসে এ পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

মার্কিন আবহাওয়া বিভাগগুলো জানাচ্ছে, ঝড়গুলো যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের রাজ্যগুলোর দিকে এগিয়ে যাচ্ছে। উত্তর লুজিয়ানা থেকে দক্ষিণ অহিও পর্যন্ত প্রসারিত হচ্ছে ঝড়। স্থানীয় সময় শনিবার নাগাদ লুজিয়ানা ও ওহিওর উপর দিয়ে বয়ে যেতে পারে এ দুর্যোগ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status