ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
রংপুরে নতুন ঘর পেল ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২০ পরিবার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 11 December, 2021, 5:28 PM

রংপুরে নতুন ঘর পেল ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২০ পরিবার

রংপুরে নতুন ঘর পেল ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২০ পরিবার

রংপুরের পীরগঞ্জ উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের ঘরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২০টি পরিবার ঠাঁই পেয়েছে। গৃহহীন এই মানুষগুলো ঘর পেয়ে সারাদিন নেচে গেয়ে আনন্দ করে ঘরে উঠেছে।

শুক্রবার চৈত্রকোল ইউনিয়নের মাহালী পাড়া গ্রামে মুজিববর্ষে উপলক্ষে আশ্রয়ণ প্রকল্প-২ এর মাধ্যমে গৃহহীন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ঘর দেওয়া হয়।

গৃহীনদের আনুষ্ঠানিকভাবে ওই ঘর প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রাণী রায়। এ সময় মাহালী পাড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কুটিরশিল্প নানা উৎসব ও আনন্দের মাধ্যমে নাচ-গানে মেতে উঠেন।

কুটির শিল্পের সভাপতি লোকাস মার্ডী বলেন, জন্মের পর থেকে জমি এবং ঘর ছিল না। আমাদের পরিবারের দুর্দিন দেখে উপজেলা প্রশাসন গৃহহীনকে ঘর বরাদ্দ দেয়। ঘর পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।

ঘর প্রদান অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায় বক্তব্যে বলেন, মুজিববর্ষ উপলক্ষে আমরা ভূমিহীন ও অসহায়কে ঘরের বরাদ্দ দিয়েছি। আমরা সঠিকভাবে খোঁজখবর নিয়ে গৃহহীন নিশ্চিত হবার পর ঘর বরাদ্দ দিয়েছি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমিহীন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা পিটার লাকড়া,পাড়গানা পরিষদের সভাপতি আমিন টুডু, সংরক্ষিত সদস্য রয়ন্তী কুজুর প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status