ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
৩ ঘণ্টার চেষ্টায় বের হলো দেড় বছর পেটে থাকা সেই ‘কাঁচি’
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 11 December, 2021, 5:26 PM

৩ ঘণ্টার চেষ্টায় বের হলো দেড় বছর পেটে থাকা সেই ‘কাঁচি’

৩ ঘণ্টার চেষ্টায় বের হলো দেড় বছর পেটে থাকা সেই ‘কাঁচি’

ডাক্তারের অবহেলায় অপারেশনের পর পেটে কাঁচি নিয়ে দেড় বছর নিদারুণ দুর্ভোগ পোহাতে হয়েছিল মনিরা খাতুনকে। অবশেষে আবারো অপারেশন করে কাঁচিটি বের করা হয়েছে।

ভুক্তভোগী মনিরা খাতুন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ঝুটি গ্রামের খায়রুল মিয়ার মেয়ে। শনিবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রতন কুমার সাহার নেতৃত্বে কয়েকজন ডাক্তার কাঁচিটি বের করতে সক্ষম হন।

ডা. রতন কুমার সাহা বলেন, আমরা তিন ঘণ্টা চেষ্টার পর অপারেশন করে কাঁচিটি বের করতে সক্ষম হই। মনিরা অজ্ঞান রয়েছে তাই সুস্থ না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।

তিনি আরো বলেন, দীর্ঘদিন পেটের ভেতর কাঁচি থাকায় তার পেটের নাড়ির কিছু অংশ পচন ধরেছিল। সেগুলো কেটে ফেলতে হয়েছে। প্রয়োজনে কৃত্রিম নাড়ি লাগানো হতে পারে।

উল্লেখ্য, মনিরা খাতুন ২০২০ সালের ৩ মার্চ পেটে টিউমার নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ভর্তির সাতদিন পর তার অপারেশন করা হয়। অপারেশনের সময় মনিরার পেটে কাঁচি রেখেই সেলাই করেন ডাক্তার। ঘটনাটি ছড়িয়ে পড়লে এর পর পরই টনক নড়ে হাসপাতাল কর্তৃপক্ষের।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status