ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
পায়ুপথে মিলল ১০ লাখ টাকার হেরোইন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 5 December, 2021, 8:09 PM

পায়ুপথে মিলল ১০ লাখ টাকার হেরোইন

পায়ুপথে মিলল ১০ লাখ টাকার হেরোইন

নাটোরে পায়ুপথে করে ১০ লাখ টাকা দামের হেরোইন বহনকালে মো. ইব্রাহিম নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। রোববার দুপুর ১২টার দিকে নাটোর র‌্যাব ক্যাম্প সিপিসি-২ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়।

আটককৃত ইব্রাহিম রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার কাজিহাটা গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

নাটোর ক্যাম্পের কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত পৌনে ৩টার দিকে নাটোরের বাগাতিপাড়া উপজেলার সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইব্রাহিম নামে এক যুবককে সন্দেহজনকভাবে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে জানান যে তার পায়ুপথে কালো রঙের কসটেপ পেঁচানো হেরোইন আছে, যা বিক্রির উদ্দেশ্যে পরিবহন করছিলেন। এ সময় তার কাছ থেকে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ৯৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এ বিষয়ে নাটোর বাগাতিপাড়া থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status