ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর সুযোগ খুঁজছে সরকার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 5 December, 2021, 6:36 PM
সর্বশেষ আপডেট: Monday, 6 December, 2021, 9:52 AM

খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর সুযোগ খুঁজছে সরকার

খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর সুযোগ খুঁজছে সরকার

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিতে সরকার আইনি সুযোগ খুঁজছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রবিবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (জেএটিআই) জেলা ও দায়রা জজ এবং মহানগর দায়রা জজদের ২৫তম বিচার প্রশাসন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে আইনমন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক দিক থেকে খালেদা জিয়ার বিষয়টি বিবেচনা করছেন। এর আগে, খালেদা জিয়াকে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়ার জন্য দুটি আবেদন খারিজ করা হয়েছে। এখন আমরা এ বিষয়ে আর কোনো সুযোগ আছে কি না তা খতিয়ে দেখছি। সব যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া উচিত, যাতে আইন লঙ্ঘন না হয়।’

এর আগে মন্ত্রী বলেন, মতপ্রকাশের স্বাধীনতা কিংবা সংবাদপত্রের স্বাধীনতা ঠেকাতে নয়, সাইবার অপরাধ রোধে সরকার ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করেছে।

সাইবার অপরাধ সংক্রান্ত মামলার বিচারের জন্য দেশের ৮ বিভাগে ৮টি সাইবার ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, 'জেলা জজদের সাইবার ট্রাইব্যুনালের কাজ তদারকি করতে হবে।'

জেএটিআইয়ের মহাপরিচালক বিচারপতি নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন আইন সচিব মো. গোলাম সারওয়ার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status