ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
আওয়ামী লীগের সঙ্গে আর কোনো প্রেম নেই
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 5 December, 2021, 11:07 AM

আওয়ামী লীগের সঙ্গে আর কোনো প্রেম নেই

আওয়ামী লীগের সঙ্গে আর কোনো প্রেম নেই

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন, ‘আমাদের (জাপা) সঙ্গে প্রেম করে আওয়ামী লীগ তিনবার রাষ্ট্রক্ষমতায় এসেছে। এখন তারা আমাদের ওপর নির্যাতন করছে। আওয়ামী লীগের সঙ্গে আর কোনো প্রেম নেই আমাদের।’

গতকাল শনিবার রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

মুজিবুল হক চুন্নু বলেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীদের ওপর হামলা করা হচ্ছে। জাতীয় পার্টির প্রার্থীদের নির্বাচনের মাঠ থেকে উঠিয়ে দিতে চাচ্ছে। আর কোনো জোট নয়, জাতীয় পার্টি আগামী নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দিয়ে নির্বাচন করবে।’

তিনি বলেন, ‘মধ্যবিত্তের প্রধান বাহন হচ্ছে বাস সার্ভিস। সরকার সমন্বিত বাস সার্ভিস পরিচালনায় পুরোপুরি ব্যর্থ হয়েছে।’

সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status