ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
দেশের যে সকল উপকূলে আসবে জাওয়াদের আঘাত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 5 December, 2021, 10:58 AM
সর্বশেষ আপডেট: Sunday, 5 December, 2021, 12:26 PM

দেশের যে সকল উপকূলে আসবে জাওয়াদের আঘাত

দেশের যে সকল উপকূলে আসবে জাওয়াদের আঘাত

পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ আজ রোববার সকালে ওড়িশা উপকূলে গিয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। আজ রাতেই তা নিম্নচাপ আকারে বাংলাদেশের উপকূলের দিকে আসার সম্ভাবনা রয়েছে।

এদিকে গতকাল রোববার আবহাওয়ার পূর্বভাসে দেশের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা কথা বলা হয়েছে। এরই মধ্যে রোববার সকাল থেকে ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।

এছাড়া ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে দেশের উপকূলীয় কিছু এলাকাতেও বৃষ্টি হচ্ছে।

আবহাওয়া অফিস জানায়, উপকূলীয় এলকায় দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির এ ধারা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, ঘূর্ণিঝড়টি স্থলভাগে ওঠার আগেই মূলত দুর্বল হয়ে পড়বে। আর তা আমাদের দেশের উপকূলে আসতে আসতে নিম্নচাপে পরিণত হবে।

গতকাল সন্ধ্যায় বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

এদিকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও পটুয়াখালী অঞ্চলগুলোর ওপর দিয়ে পূর্ব বা উত্তর-পূর্ব দিক দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

ঘূর্ণিঝড়ের জাওয়াদের শঙ্কায় কক্সবাজার ও টেকনাফ থেকে সেন্টমার্টিনের পথে যাতায়াতকারী সব জাহাজ চলাচল আজ রোববার সকাল থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। আবহাওয়া পরিস্থিতি ভালো না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা জারি থাকবে বলে টেকনাফ উপজেলা প্রশাসন থেকে জানানো হয়েছে।

টেকনাফ সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর আহমদ বলেন, সেন্টমার্টিন দ্বীপে ১৫৪টি আবাসিক হোটেলে বর্তমানে সহস্রাধিক পর্যটক রয়েছেন। তারা গতকাল রাতেও ফিরে যেতে পারেননি। কারণ সেন্টমার্টিন থেকে জাহাজ ছাড়ার পরে উপজেলা প্রশাসন থেকে এগুলো চলাচল বন্ধের ঘোষণা আসে। ফলে ওই পর্যটকদের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সেন্টমার্টিনেই থাকতে হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status