ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
যৌনতা ছাড়া এক দিনও চলে না সামান্থার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 4 December, 2021, 9:44 PM

যৌনতা ছাড়া এক দিনও চলে না সামান্থার

যৌনতা ছাড়া এক দিনও চলে না সামান্থার

ভারতের দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সামান্থা প্রভু। মাস দুয়েক হলো স্বামী নাগা চৈতন্যের সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়েছে। গত ২ অক্টোবর নেটমাধ্যমে বিচ্ছেদের ঘোষণা দেন দুজনে। তারপর থেকে একাধিক বার খবরের শিরোনাম দখল করেছেন ‘ফ্যামিলি ম্যান টু’-এর অভিনেত্রী।

সেই অভিনেত্রীর একটি পুরনো সাক্ষাৎকার ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। খাবার, নাকি যৌন সম্পর্ক, কোনটা ছাড়া থাকতে পারেন না? সাক্ষাৎকারে এমনই প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন সামান্থা। এড়িয়ে যাননি প্রশ্ন। সামান্থার উত্তর, ‘বড়ই কঠিন প্রশ্ন! তবে হ্যাঁ, সারাদিন উপোস করতে পারি, কিন্তু যৌন সম্পর্ক ছাড়া থাকতে পারি না।’

এই উত্তর দেওয়ার পরেই হাসিতে ফেটে পড়েন সামান্থা। বিচ্ছেদের পরে তার চরিত্র নিয়ে কাটাছেঁড়া চলেছে। বলা হচ্ছে, সামান্থার বিবাহ-বহির্ভূত সম্পর্ক এবং গর্ভপাত করার সিদ্ধান্তই তার এবং নাগা চৈতন্যের বিচ্ছেদের কারণ।

আবার উল্টো দিকে এও বলা হয়, সামান্থা সন্তান চেয়েছিলেন। সেই সিদ্ধান্ত নিয়ে নানা ধরনের সমস্যা শুরু হয় যুগলের মধ্যে। তাছাড়া, সামান্থার পর্দায় খোলামেলা উপস্থিতি নাকি মানতে পারছিলেন না নাগা পরিবার। এ বিষয়টি নিয়েও নাকি সমস্যা তৈরি হয়েছিল।

সে সময়ে নিজের অবস্থান স্পষ্ট করতে একটি বিবৃতি দেন সামান্থা। লিখেছিলেন, ‘বিবাহবিচ্ছেদ খুবই কষ্টদায়ক। আমাকে সামলে ওঠার সময় দেওয়া হয়নি। অনবরত ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে। কিন্তু আমি কথা দিচ্ছি, এ ধরনের কথা বা অন্য কোনো কিছুই আমাকে ভাঙতে পারবে না।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status