ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
দল ঘোষণার পরই সাকিব চিঠি দিয়ে যা জানালেন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 4 December, 2021, 9:49 PM

দল ঘোষণার পরই সাকিব চিঠি দিয়ে যা জানালেন

দল ঘোষণার পরই সাকিব চিঠি দিয়ে যা জানালেন

বেশ আগেই সাকিব আল হাসান জানিয়েছিলেন, পারিবারিক কারণে আসন্ন নিউজিল্যান্ড সফরে যেতে চান না তিনি। কিন্তু তাকে রেখেই নিউজিল্যান্ড সফরের দল ঘোষণা করে ফেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমতাবস্থায় নিউজিল্যান্ডে যেতে না চেয়ে বিসিবিকে চিঠি দিয়েছেন সাকিব।

জানা গেছে, নিউজিল্যান্ড সফরে যাবেন না এমন তথ্য বিসিবিকে লিখিতভাবে জানাননি সাকিব। তাই আজ তাকে রেখেই দুই টেস্টের সফরের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দল ঘোষণার এক ঘণ্টার মধ্যেই বিসিবিকে চিঠি দিয়ে নিউজিল্যান্ড সফর থেকে আনুষ্ঠানিকভাবে ছুটি চেয়েছেন সাকিব।

বিশ্বস্ত সূত্র জানিয়েছে, বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীকে পাঠানো চিঠিতে সাকিব জানিয়েছেন, জরুরি পারিবারিক কারণে তিনি ৯ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ড সফরে যেতে চান না। তাই তাকে দলের বাইরে রাখতে অনুরোধ করেছেন সাকিব।

এ ব্যাপারে জানতে নিজাম উদ্দিন চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাকে মুঠোফোনে পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি সাকিবও।

৭ দিনের কোয়ারেন্টাইনসহ মোট ৪০ দিনের সফরে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ দল। প্রথম টেস্টের ভেন্যু মাউন্ট মঙ্গানুই, দ্বিতীয় টেস্টটি হবে ক্রাইস্টচার্চে। সিরিজের আগে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ দল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status