ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
যে কারণে এক মাস বন্দরনগরীতে থাকবেন পরীমনি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 4 December, 2021, 9:30 PM

যে কারণে এক মাস বন্দরনগরীতে থাকবেন পরীমনি

যে কারণে এক মাস বন্দরনগরীতে থাকবেন পরীমনি

এই মুহূর্তে দেশের সবচেয়ে আলোচিত চিত্রনায়িকা শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনি। রাজধানীর ঢাকাতে এই নায়িকার বসবাস। পিতৃভূমি সাতক্ষীরা এবং নানাবাড়ি পিরোজপুরে আত্মীয়-স্বজন থাকলেও বহু বছর সেখানে যান না তিনি। নানা শামসুল হক গাজীকে নিয়ে থাকেন ঢাকার অভিজাত এলাকায় বিলাসবহুল ফ্ল্যাট ভাড়া করে।

তবে টানা এক মাস ঢাকার বাইরে থাকতে হবে পরীমনিকে। কাজের সূত্রে এই সময়টা তিনি থাকবেন চট্টগ্রামে। আগামী ১২ ডিসেম্বর থেকে সেখানে শুরু হচ্ছে পরীমনির ‘প্রীতিলতা’ ছবির শেষ লটের শুটিং। টানা এক মাস ধরে চট্টগ্রামে সে কাজেই ব্যস্ত থাকবেন নায়িকা।

গণমাধ্যমকে এ কথা নিশ্চিত করেছেন ‘প্রীতিলতা’ ছবিটির পরিচালক রাশিদ পলাশ। তিনি জানিয়েছেন, আগামী ১২ ডিসেম্বর থেকে চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে ‘প্রীতিলতা’ সিনেমার শেষ লটের শুটিং শুরু হবে। চলবে ১২ জানুয়ারি পর্যন্ত। এই এক মাস পরীমনিকে চট্টগ্রামে থাকতে হবে।

এর আগে গত বছরের নভেম্বরে ছবিটির প্রথম লটের শুটিং হয় রাজধানীর উত্তরা, তেজগাঁও এবং পুরান ঢাকায়। সে সময় শুটিং হয়েছিল মাত্র আট দিন। এক বছর বিরতির পর আবার শুরু হচ্ছে ছবিটির শুটিং। করোনা মহামারির কারণে এতদিন শুটিং আটকে ছিল বলে জানান পরিচালক রাশিদ পলাশ।

‘প্রীতিলতা’র চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন গোলাম রাব্বানী। ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম যোদ্ধা এবং প্রথম বিপ্লবী নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনের গল্প নিয়েই সিনেমাটি নির্মাণ হচ্ছে। এখানে পরীমনি ছাড়াও অভিনয় করছেন তানভীর, মামুন বিশ্বাস, সাইফ চন্দন, মুকুল সিরাজী, রিপা, আর এ রাহুল, রাজু খান, আফরিনা বুলবুলসহ অনেকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status