ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
জামিন পেয়ে গ্রামে ঢোকার চেষ্টা, সংঘর্ষে গুলিবিদ্ধ ৫
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 4 December, 2021, 9:25 PM

জামিন পেয়ে গ্রামে ঢোকার চেষ্টা, সংঘর্ষে গুলিবিদ্ধ ৫

জামিন পেয়ে গ্রামে ঢোকার চেষ্টা, সংঘর্ষে গুলিবিদ্ধ ৫

নরসিংদীর রায়পুরায় দু’পক্ষের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত আটজন আহত হয়েছেন। শনিবার মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নের কুড়েঁরপাড় গ্রামে এ সংঘর্ষ ঘটে। এ ঘটনায় সোহাগ মিয়া নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি বন্দুক উদ্ধার করা হয়।

গুলিবিদ্ধ দুলাল মিয়া, সোহেল মিয়া, সৈয়দ হোসেন, কালন মিয়া, মসির মিয়া ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানান, গত ২৫ অক্টোবর এরশাদ মিয়ার সমর্থক আলমগীর হোসেন নিজ বাড়ি থেকে বের হয়ে নরসিংদীতে তার শ্বশুরবাড়ি যাচ্ছিল। ওই সময় পথে প্রতিপক্ষ খালেক সমর্থকরা তাকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় থানায় মামলা হলে অভিযুক্তরা গ্রাম ছেড়ে পালিয়ে যান। পরে অভিযুক্তরা আদালত থেকে জামিন নেন। এরই মধ্যে প্রতিপক্ষরা গ্রামে ঢোকার চেষ্টা করে। এতে এরশাদ সমর্থকরা বাধা দেয়।

একপর্যায়ে দু’পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পাঁচজন গুলিবিদ্ধসহ আটজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সোহাগ নামে একজনকে আটক করে পুলিশ।

স্থানীয় চেয়ারম্যান মোমেন সরকার বলেন, বেশ কয়েকদিন আগে চাচা-ভাতিজার দ্বন্দ্বের জেরে একজন খুন হন। ওই ঘটনায় মামলা হলে আসামি পক্ষের লোকজন পালিয়ে যান। পরে তারা জামিন নিয়ে র‌্যাবের সহায়তায় গ্রামে প্রবেশের চেষ্টা করেন। এতে বাদী পক্ষের লোকজন বাধা দেয়। ওই সময় এরশাদ সমর্থকদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।

নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান বলেন, সংঘর্ষের সময় এলাকাবাসী অস্ত্রসহ একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। তার কাছ থেকে একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে। সংঘাত এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status