ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলাদেশের নারী বডিবিল্ডার আন্তর্জাতিক মঞ্চে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 4 December, 2021, 8:38 PM

বাংলাদেশের নারী বডিবিল্ডার আন্তর্জাতিক মঞ্চে

বাংলাদেশের নারী বডিবিল্ডার আন্তর্জাতিক মঞ্চে

অ্যামেচার অলিম্পিয়া ইন্ডিয়াতে দেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন দেশসেরা নারী বডিবিল্ডার মাকসুদা আক্তার মৌ। তিনি গত এপ্রিলে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে স্বর্ণ জিতেন।

শুক্রবার ভারতের মুম্বাই এক্সিবিশন সেন্টারে শুরু হয়েছে অলিম্পিয়া অ্যামেচার বডিবিল্ডিং প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় ‘ওমেন ফিজিক’ শ্রেণিতে অংশ নেবেন বাংলাদেশের মাকসুদা। প্রতিযোগিতাটি চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত।

ছোট বেলা থেকে আন্তর্জাতিক মঞ্চে নিজেকে দেখার ইচ্ছা ছিল মৌয়ের। সেই ইচ্ছা পূরণ হওয়ায় বেশ খুশি ২৮ বছর বয়সী এই বডি বিল্ডার।

এ বিষয়ে মাকসুদা বলেন, 'আমাদের দেশে মেয়েদের বডিবিল্ডিং নিয়ে এখনো একটা ট্যাবু আছে। সেই বাধার দেওয়াল ভাঙার চেষ্টা করছি আমি, যাতে আমাদের দেশের অন্য মেয়েরাও বডিবিল্ডিংয়ে আসতে পারেন। প্রথমবারের মতো আন্তর্জাতিক আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে খুব ভালো লাগছে আমার।'

পতেঙ্গা নৌবাহিনী স্কুল ও কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করা মাকসুদা টেক্সটাইল ডিজাইনের ওপর পোস্ট গ্র্যাজুয়েশন করতে ২০১৭ সালে ভারতের পাঞ্জাবে যান। সেখানে পড়াশোনার পাশাপাশি একসময় নিয়মিত জিমে যেতেন। শরীরচর্চা করতে জিমে গিয়ে তা রীতিমতো নেশায় পরিণত হয় তাঁর। এরপর শরীরচর্চা নিয়ে পড়াশোনা করেন। এরপর বডি বিল্ডিংকেই স্বপ্ন বানিয়েছেন তিনি।

তিনি স্বপ্ন দেখেন, অন্য আর সবকিছুর মতো নারীও পুরুষের পাশাপাশি বডিবিল্ডিংয়ের মতো প্রতিযোগিতায় অংশ নেবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status