ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
‘বিয়ের চাপে’ অতিষ্ঠ হয়ে প্রবাসীর কিশোরী স্ত্রীকে হত্যা করেন গৃহশিক্ষক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 4 December, 2021, 6:21 PM

‘বিয়ের চাপে’ অতিষ্ঠ হয়ে প্রবাসীর কিশোরী স্ত্রীকে হত্যা করেন গৃহশিক্ষক

‘বিয়ের চাপে’ অতিষ্ঠ হয়ে প্রবাসীর কিশোরী স্ত্রীকে হত্যা করেন গৃহশিক্ষক

বছর দুয়েক আগে লন্ডন প্রবাসী এক যুবকের সঙ্গে বিয়ে হয় সিলেট ছাতক এলাকার এক কিশোরীর। স্বামীর প্রবাসের থাকার সুযোগে গৃহশিক্ষক মোহাম্মদ মহিউদ্দিনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই কিশোরীর। এক পর্যায়ে বিয়ের জন্য চাপ দিলে ওই কিশোরীকে হত্যা করেন প্রেমিক মহিউদ্দিন।

শুক্রবার চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে মহিউদ্দিনকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় সিআইডি।

রাজধানীর মালিবাগ সদর দফতরে শনিবার সংবাদ সম্মেলনে সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর বলেন, মহিউদ্দিন ওই কিশোরী গৃহবধূকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ১৭ নভেম্বর সন্ধ্যার পর বাসা থেকে ডেকে নিয়ে যাযব। পূর্ব পরিকল্পনা অনুযায়ী পার্শ্ববর্তী ধানক্ষেতে নিয়ে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যাব তিনি।

১৯ নভেম্বর নিহত কিশোরীর বাবা ছাতক থানায় একটি জিডি করেন। ২১ নভেম্বর সকালে ধানক্ষেতে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ওই কিশোরীর লাশ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রেমিক মহিউদ্দিন এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন। রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে এ বিষয়ে আরো বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে সিআইডি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেফতারকৃত মহিউদ্দিন সিলেটের ছাতকে খারগাঁও হাফিজিয়া মাদরাসা থেকে ২০১৮ সালে হেফজ পাস করে‌ন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status