|
রাজধানীতে গাড়ির চাপায় ২৫ দিনে ৫ শিক্ষার্থীর মৃত্যু
নতুন সময় প্রতিবেদক
|
![]() রাজধানীতে গাড়ির চাপায় ২৫ দিনে ৫ শিক্ষার্থীর মৃত্যু ২৯ নভেম্বর রাতে রামপুরায় অনাবিল পরিবহনের একটি বাসের ধাক্কায় একরামুন্নেসা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মাইনুদ্দিন ইসলাম দুর্জয়ের (১৭) নির্মম মৃত্যু হয়। ২৫ নভেম্বর রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে ফুট ওভার ব্রিজের কাছে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহতের নাম ইউসুফ মিয়া (২০)। তিনি এ বছর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা শেষ করে রাইড-শেয়ারিং প্ল্যাটফর্ম পাঠাও-এ মোটরসাইকেল রাইডার হিসাবে কাজ করছিলেন। ২৪ নভেম্বর গুলিস্তান বঙ্গবন্ধু স্কয়ারের দক্ষিণ পাশে নটরডেম কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী নাঈম হাসানকে ধাক্কা দেয় দক্ষিণ সিটি করপোরেশনের একটি ট্রাক (রেজি: নম্বর ঢাকা মেট্রো শ ১১-১২৪৪)। এ ঘটনায় পর হাসপাতালে ঐ শিক্ষার্থী মারা যান। ৯ নভেম্বর গায়ে হলুদের অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে বাড়তি আরোহী নিয়ে বাসায় ফেরার পথে রাজধানীর মিরপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এক শিক্ষার্থীর। নিহত শিক্ষার্থীর নাম রাজিব রশিদ (২৭)। তিনি বাড্ডার বেরাইদ এলাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন একেএম রহমত উল্লাহ কলেজে পড়তেন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্য অনুযায়ী, ২০২০ সালে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় মারা যায় ছয় হাজার ৬৮৬ জন, যার মধ্যে ৭০৬ জন শিক্ষার্থী ও ৫৪১টি শিশু – যা মোট মৃত্যুর প্রায় ১৯ ভাগ। সাভারে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির এক শিক্ষার্থী আহত হয়েছে। খবরটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
