ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
লাল কার্ড হাতে রাস্তায় নেমে কি বার্তা দিচ্ছেন শিক্ষার্থীরা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 4 December, 2021, 2:14 PM
সর্বশেষ আপডেট: Sunday, 5 December, 2021, 9:41 AM

লাল কার্ড হাতে রাস্তায় নেমে কি বার্তা দিচ্ছেন শিক্ষার্থীরা

লাল কার্ড হাতে রাস্তায় নেমে কি বার্তা দিচ্ছেন শিক্ষার্থীরা

নিরাপদ সড়ক দাবিতে ও রাস্তায় চলমান অব্যবস্থাপনার বিরুদ্ধে আবারও আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। এবার সড়কের অব্যবস্থাপনা ও দুর্নীতির বিরুদ্ধে লাল কার্ড নিয়ে রাস্তায় নেমেছেন তারা।

শনিবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টা ১৫ মিনিটে খিলগাঁও মডেল কলেজের ২০-৩০ জন শিক্ষার্থী রামপুরা ব্রিজের হাতিরঝিল থানা অংশে লাল কার্ড নিয়ে আন্দোলন করছেন।

শিক্ষার্থীদের আন্দোলনে যান চলাচল সম্পূর্ণ বন্ধ না হলেও প্রগতি সরণির এক পাশে যান চলাচল কিছুটা ব্যাহত হচ্ছে। আন্দোলন থেকে শিক্ষার্থীরা তাদের দাবির পক্ষে নানা স্লোগান দিচ্ছেন।


আন্দোলনের বিষয়ে শিক্ষার্থী সোহাগী সামিয়া বলেন, দেশের যোগাযোগ ব্যবস্থায় ও রাস্তায় যে লুটপাট ও দুর্নীতি হয়েছে এর বিরুদ্ধে আমরা আজ কর্তৃপক্ষকে লাল কার্ড দেখাচ্ছি। ফুটবল খেলায় যেমন কোনো খেলোয়াড় ফাউল করলে রেফারি লাল কার্ড দেখায়, তেমনি আমরা আজ দুর্নীতির বিরুদ্ধে রেফারির ভূমিকায় নেমেছি। বাংলার মাটিতে দেশের ছাত্র সমাজ কখনো দুর্নীতি মেনে নেবে না। তাই আমরা সড়কের সঙ্গে যত লুটপাট ও দুর্নীতি যুক্ত তার বিরুদ্ধে লাল কার্ড দেখাচ্ছি।

আপনি শিক্ষার্থী নন এবং বাম রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট বলে অনেকে দাবি করছেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাকে নিয়ে গত কয়েকদিন ধরে নানা গুজব রটানো হচ্ছে। আমি নাকি শিক্ষার্থী নই, আমার বয়স নাকি ৩০ বছর, আমি নাকি আন্দোলনের উসকানি দিচ্ছি। এসব মিথ্যা কথা। আমি এবার খিলগাঁও মডেল কলেজের এইচএসসি পরীক্ষার্থী। তবে হ্যাঁ আমার ব্যক্তিগত মতাদর্শ থাকতে পারে, সেটার সাথে এ আন্দোলন সংশ্লিষ্ট নয়। আমি আন্দোলনে কোনো রাজনৈতিক বক্তব্য দিইনি। আমরা শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে আন্দোলন করছি। আমি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ঢাকা মহানগরের দফতর সম্পাদক- এ কথা সত্যি।

প্রসঙ্গত, ২৯ নভেম্বর (সোমবার) রাত পৌনে ১১টার দিকে রাজধানীর রামপুরা এলাকায় গ্রিন অনাবিল পরিবহনের বাসের চাপায় মাইনুদ্দিন নামের এক শিক্ষার্থী নিহত হন। এ ঘটনায় রাতে সড়ক অবরোধ করে উত্তেজিত জনতা। এ সময় ঘাতক বাসসহ আটটি বাসে আগুন দেওয়া হয়। ভাঙচুর করা হয় আরও চারটি বাস।

এ ঘটনায় বাসচালক সোহেলকে (৩৫) গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। আহত সোহেলের পুলিশি পাহারায় ঢামেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। মঙ্গলবার সকালে ঘাতক বাসের হেলপারকেও আটক করেছে র‍্যাব। ওইদিন সকাল থেকে শিক্ষার্থীরা আন্দোলনে সরব হন।

এর আগে গত ২৪ নভেম্বর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নটর ডেম কলেজের মানবিক শাখার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাঈম হাসান (১৭) নিহত হয়। এ ঘটনার পর শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে সড়কে নেমে আসেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status