ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
মানিকগঞ্জে প্রতিবন্ধী ব্যক্তিদের হুইল চেয়ারসহ সহায়ক উপকরণ বিতরণ
মোহাম্মদ ইউনুুস আলী, মানিকগঞ্জ
প্রকাশ: Friday, 26 November, 2021, 8:56 PM

মানিকগঞ্জে প্রতিবন্ধী ব্যক্তিদের হুইল চেয়ারসহ সহায়ক উপকরণ বিতরণ

মানিকগঞ্জে প্রতিবন্ধী ব্যক্তিদের হুইল চেয়ারসহ সহায়ক উপকরণ বিতরণ

ডিজএবল রিহ্যাবিলিটেশন এন্ড রিসার্স এসোসিয়েশন-ডিআরআরএ’র উদ্যোগে মানিকগঞ্জের ঘিওর উপজেলার প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। উপকরণ বিতরণ উপলক্ষে ডিআরআরএর’র পুটিয়াজানি কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুক্রবার (২৬ নভেম্বর) দাতা সংস্থা নিকেতন ও রোটারী ক্লাব রমনা’র আর্থিক সহযোগিতায় ২৬টি বিশেষায়িত হুইল চেয়ার, জুতা, রিস্ট প্লিন্ট এএফও বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রোটারী ক্লাব রমনার পিপি আশেকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নিকেতনের সাধারণ সম্পাদক, নিকেতন ফাউন্টেশন চেয়ারম্যান ও কোষাধ্যক্ষ।

এছাড়া, মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজ সাবেক অধ্যক্ষ আবুল ইসলাম শিকদার, ডিআরআরএ’র প্রকল্প ব্যবস্থাপক নিজাম উদ্দিন, সমন্বয়কারী এখলাছ উদ্দিন, রাবেয়া বেগম ও ডালিমা রহমান, সাংবাদিক অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস আলীসহ শতাধিক প্রতিবন্ধী ব্যক্তি উপস্থিত ছিলেন।

ডিআরআরএ’র প্রকল্প ব্যবস্থাপক নিজাম উদ্দিন জানান, “আমরা প্রতিনিয়ত প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন সহায়ক উপকরণ দিয়ে আসছি। নিকেতন ও রোটারী ক্লাব রমনার আর্থিক সহযোগিতায় এ বার এসব উপকরণ বিতরণ করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status